ডেস্ক রিপোর্ট »
চলতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সিরিজের প্রথম ওয়ানডেতে খুব একটা সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে নিজের লক্ষ্য মোতাবেক বোলিং করতে পেরে খুশি মিরাজ। ফর্মে ফিরতে স্পিন কোচ সোহেল খানসহ তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পরামর্শ কাজে লেগেছে বলে জানান মিরাজ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেয়ে ঠিকই নিজের জাত চিনিয়েছেন মিরাজ। একই ওভারে দুইটি উইকেট শিকার করে ক্যারিবিয়ানদের টপ অর্ডারকে বড় ধাক্কা দেন তিনি। পরে আরও দুইটি উইকেট শিকার করেন। ৯.৪ ওভার বোলিং করে ২৫ রান খরচায় মূল্যবান ৪টি উইকেট শিকার করেন মিরাজ। দিনশেষে ম্যাচসেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন মিরাজ।
ম্যাচ শেষে মিরাজ বলেন,’‘আমরা অনেক দিন পরে ক্রিকেট (আন্তর্জাতিক) খেলার সুযোগ পেয়েছি, তাই আমি খুবই খুশি; এবং আমি অনেক দিন পরে একটি পুরস্কার পেলাম। আমি ম্যাচে আমি খুব একটা ভালো বোলিং করতে পেরেছিলাম না কিন্তু দৃঢ়ভাবে ফিরে আসতে প্রতিজ্ঞ ছিলাম। আমাদের স্পিন কোচ আমাকে ভালো কিছু উপদেশ দিয়েছিলেন। সেগুলোই আমি কাজে লাগানোর চেষ্টা করেছি এবং ফলও পেয়েছি।’’
ওয়েস্ট ইন্ডিজের নবম ও দশম উইকেটের জুটি বাংলাদেশকে যা একটু ভোগানোর চেষ্টা করেছিল। টেলেন্ডারদের নিয়ে একাই খেলেন রোভম্যান পাওয়েল। দশম উইকেটেও পাওয়েল স্বভাবসুলভ বড় শট খেলার চেষ্টা করছিলেন। ক্রিজ থেকে বের হয়ে বড় শট খেলতে যাওয়া পাওয়েলকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন মিরাজ। পাওয়েলের উইকেটের ব্যাপারে তাকে সাকিব পরামর্শ দিয়েছিলেন বলেও জানান এই ডানহাতি স্পিনিং অলরাউন্ডার।
তিনি আরও বলেন,”তামিম ভাই ও আমি একসাথে বিপিএল (বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কা ২০২০) খেলেছিলাম এবং সেইজন্য আমাদের বোঝাপড়াও ভালো জমেছে। গত ম্যাচের পরে আমি সিনিয়রদের সাথে কথা বলেছিলাম। সাকিব ভাই আমাকে বলেছিলেন কেবল জায়গামতো বল করে যেতে।”
