নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মো: হাবিবউল্লাহ লিটন। গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) গঠিত এই নতুন কেন্দ্রীয় কমিটিটি, বাংলাদেশ আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জনাব ওবায়েদুল কাদেরের সাক্ষরে অনুমোদন পায়। দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে সুনামের সঙ্গে পরিছন্ন রাজনিতি ও একজন ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করে আসছেন লিটন।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় পর্যায়ের এমন একটি সম্মানজনক জায়গায় কাজ করার সুযোগ পেয়ে নিউজক্রিকেট টুয়েন্টিফোরকে নিজের অনুভূতি জানাতে গিয়ে লিটন বলেনঃ আলাহামদুলিল্লাহ, অনেক ভাল লাগছে। আমার উপর আস্থা ও ভরসা রেখে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি চেষ্টা করবো সেই আস্থার প্রতিদান দিতে।আমি ছোট থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে রাজনিতি করে আসছি। বর্তমানেও আমি আমার কাজ গুলো উনাকে অনুসরণ করে স্বচ্ছ ও পরিছন্ন ভাবে করতে চাই। আপনারা আমার জন্য দোয়া রাখবেন যেন আমি আস্থার প্রতিদান দিতে পারি।
নতুন দায়িত্বে নিজের পরিকল্পনা সমন্ধে জানাতে গিয়ে লিটন জানানঃ দেখুন এবারের কমিটি সম্পূর্ণ পরিক্ষিত কমিটি। অনেক যাছাই বাছাই ও চুলছেড়া বিশ্লেষণের পর এই কমিটি গঠন করা হয়েছে। তাদের উপর আস্থা রাখা হয়েছে যাদের বিগত দিনের রাজনিতিতে স্বচ্ছতা রয়েছে। আমার উপর যে ভরসা রাখা হয়েছে, আমি তার প্রতিদান আমার কাজের মাধ্যমে দিবো, এটাই এই মুহুর্তে আমার প্রধান লক্ষ্য। দেশের ক্রীড়া ক্ষেত্রে সামান্য অবদান রাখার সুযোগ যখন পেয়েছি, ভাল কিছু করে অবদান রাখতে চাই।
উল্লেখ্য, হাবিবউল্লাহ লিটন ১৯৯২ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন দক্ষিণ ইউনিট আওয়ামী লীগ, সাবেক ৫০ নং ওয়ার্ড। বর্তমানে সহ প্রচার সম্পাদক ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ। সহ ক্রীড়া সম্পাদক আবাহনী সমর্থক গোষ্ঠী কেন্রীয় কমিটি, ক্রীড়া সম্পাদক গোল্ডেন স্পোর্টিং ক্লাব এর হয়ে স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছেন।
নিউজক্রিকেট/ মারুফ ইসলাম ইফতি
