নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের শুরু থেকেই বামহাতি স্পিনারদের আধিপত্য ছিলো দেখার মত। এই দেশে ছিলো মোহাম্মদ রফিক , রাজ্জাক ও বর্তমানে সাকিব, তাইজুলদের মত স্পিনার। এশিয়ার বাইরে কোনো দেশ এদেশে খেলতে আসলে তাই বিশেষ অনুশীলন করে আসতো বামহাতি স্পিনারদের জন্য।
নিউজিল্যান্ড ক্রিকেট দলও একসময় বাংলাদেশীদের প্রচুর ভয় পেত। তারা একসময় বামহাতি স্পিনারদের নিয়ে দুঃস্বপ্ন দেখতে বলে জানালেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টরি।
ভেট্টরি নিজেও একজন বামহাতি স্পিনার ছিলেন। তিনি জানান বাংলাদেশী স্পিনারদের খেলা সবসময় কঠিন ছিলো। বর্তমানে তিনি কোচিং করান বাংলাদেশী স্পিনারদের। ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে ভেট্টরি তখনকার দুঃস্বপ্নের কথা জানান।
তিনি বলেন,” আমার মনে আছে আমাদের নিউজিল্যান্ডের সব ব্যাটসম্যানদের কাছে বাংলাদেশের বাঁহাতি স্পিন বোলাররা ছিল দুঃস্বপ্নের মতো। তাদের অনেক বাঁহাতি স্পিনার ছিল শুধু এই কারণেই নয়। তাদের ভালো মানের বোলারও ছিল। ২০০০ সালের দিকে রফিক ছিল আর এখন সাকিব।’
নিউজক্রিকেট/আরআর
