পেস বোলিং বড় ভূমিকা রাখবে- রুট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগামীকাল বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) থেকে মাঠে গড়াতে যাচ্ছে শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। তবে সিরিজের প্রথম ম্যাচে ইংলিশদের বোলিং লাইন আপ কেমন হবে সেটা এখনও নিশ্চিত নয়। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন, ইংলিশ দলপতি জো রুট।

গল টেস্ট শুরু হতে সময় নেই বেশি তবে তাঁর বিশ্বাস পেস বোলিংয়েই এই ম্যাচে প্রাধান্য বিস্তার করবে। যদিও আগে থেকেই গলের উইকেট স্পিন বান্ধব। গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে গলের উইকেট তার স্পিন বন্ধবতা হারাতে পারে বলে মত রুটের।

তিনি বলেছেন,”এখানে অনেক বৃষ্টি হয়েছে গত কয়েক দিনে। আমাদের শুরুর একাদশ নিয়ে নিশ্চিত হওয়া প্রয়োজন। এবং এই কন্ডিশন ও উইকেটে আমাদের কি কাজে লাগবে সেটাই দেখার বিষয়। এই শীতে (শ্রীলঙ্কা এবং ভারত সফরে) আমরা পেস বোলিংকে একটি কৌশল হিসেবে কাজে লাগাতে পারি। আশা করি এটা বেশ কাজে লাগবে।”

এই ম্যাচে পেস বোলিং বড় ভূমিকা রাখতে পারে বলে আশাবাদী ইংলিশ অধিনায়ক রুট। তার বিশ্বাস সিরিজ জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখবে তার দল।

এ বিষয়ে রুট বলেন,”আশে পাশের আবহাওয়া মিলিয়ে পেস বোলিং বড় ভূমিকা রাখতে পারে এটা আগেও বলেছি। আমাদের দেখতে হবে কোনটা আমাদের কাছে ঠিক এবং আমাদের জন্য ফলাফল নিয়ে আসবে। এটা কিছুটা উদ্ভট হলেও আমাদের এই পদক্ষেপ নিতে হবে। এটা দারুণ ব্যাপার যে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার সুযোগ রয়েছে আমাদের।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »