প্রস্তুতি ম্যাচে মুখোমুখি তামিম ও মাহমুদউল্লাহ একাদশ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে সিরিজকে সামনে রেখে নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। যার প্রথমটি আজ বিকেএসপির ৩ নম্বর মাঠে অনুষ্ঠিত হচ্ছে। ম্যাচটিতে তামিম একাদশ ও মাহমুদউল্লাহ একাদশে বিভক্ত হয়ে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ক্রিকেটাররা।

৪০ ওভারের ম্যাচটিতে তামিম একাদশের হয়ে খেলছেন লিটন দাস, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমানরা। অন্যদিকে মাহমুদউল্লাহ একাদশের হয়ে মাঠে নামছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজরা। চোটের জন্য প্রস্তুতি ম্যাচের দলে জায়গা হয়নি পারভেজ হোসেন ইমনের। তবে অনুর্ধ-১৯ কাপানো পেসার শরীফুল খেলছেন রিয়াদের দলে।

তামিম একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

মাহমুদউল্লাহ একাদশ : ইয়াসির আলি চৌধুরী, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন ও শরিফুল ইসলাম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »