ইংল্যান্ড সিরিজে দলে ফিরলেন ম্যাথুস-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আজ বুধবার (১৩ জানুয়ারি) আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। চোট থেকে সেরে উঠে দলে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। লঙ্কান দলের নেতৃত্বে থাকবেন দিমুথ করুনারত্নে।

শেষ সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট দলে ছিলেন ম্যাথুস। কিন্তু লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে গিয়ে হ্যামিস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন তিনি। যে কারণে প্রোটিয়াদের বিপক্ষে খেলা হয়নি তাঁর।

ম্যাথুস ছাড়া দলে জায়গা পেয়েছেন পেসার নুয়ান প্রদীপ। এছাড়া স্কোয়াডে জায়গা পেয়েছেন রোশান সিলভা, লক্ষণ সান্দাকান। একমাত্র দলে নতুন মুখ রমেশ মেন্ডিস। এছাড়া ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন ধনাঞ্জয়া ডি সিলভা।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ১৪ জানুয়ারি। দ্বিতীয় টেস্টটি শুরু হবে ২২ জানুয়ারি।

শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াড: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ওশাদা ফার্নান্দো, নিরোশান ডিকওয়েলা, মিনোদ ভানুকা, লাহিরু থিরিমান্নে, লাসিথ এম্বুলদেনিয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, দুষ্মন্ত চামিরা, দাসুন শানাকা, আশিথা ফার্নান্দো, রোশন সিলভা, লক্ষন সান্দাকান, নুয়ান প্রদীপ, রমেশ মেন্ডিস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »