নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসির নিষেধাজ্ঞা শেষ হয়েছে কয়েক মাস আগেই। তবে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নাম হয়নি সাকিবের। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন এই অলরাউন্ডার। আর এই সিরিজে সাকিব ফেরাই বেশ খুশি দলের সব ক্রিকেটাররা।
নিষেধাজ্ঞা শেষে সাকিবের সামনে এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজ। অনুশীলনে দলের সঙ্গে বেশ ফুরফুরে মেজাজেও রয়েছেন এই বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার। আর সেরা ক্রিকেটার দলে ফেরাতে স্বস্তিতে নিশ্বাস ফেলছেন তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
গণমাধ্যম তিনি বলেন,“আমরা অনেকদিন পর একসাথে হয়েছি। মাঠে ফিরতে সবাই মুখিয়ে আছে। বিশেষ করে সাকিব ভাইও দলে ফিরেছে। হয়ত এক বছর খেলার বাইরে ছিল তবে করোনাভাইরাসের কারণে এই এক বছর আমাদের খেলাও হয়নি যেটা কিনা আমাদের জন্য প্লাস পয়েন্ট ছিল।”
করোনার সময় কোন আন্তর্জাতিক ম্যাচ না খেললেও মিরাজ মনে করছেন দল বেশ ভালো অবস্থানেই রয়েছে। এ বিষয়ে তিনি বলেন,“আমি মনে করি দল ভালো একটা অবস্থানে রয়েছে। সামনে একটি সিরিজ রয়েছে এবং দলের সবাই কঠোর পরিশ্রম করছে। আশা করছি ভালো একটা সিরিজ হবে।”
