টেস্টে কোহলিকে পেছনে ফেললেন স্মিথ

নিউজ ডেস্ক »

ভারত-অস্ট্রেলিয়া চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে একেবারেই মলিন ছিলেন স্টিভেন স্মিথ। যে কারণে আইসিসি টেস্ট ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়তে হয়েছিল তাকে। তবে সিডনি টেস্টে ভালো খেলে বিরাট কোহলিকে তিনে ঠেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন স্মিথ। অন্যদিকে, ডেভিড ওয়ার্নার তিন ধাপ পিছিয়ে গিয়েছেন।

 

সিডনি টেস্ট শুরু আগে তৃতীয় স্থানে থাকা স্মিথ উঠে এসেছেন দ্বিতীয়তে। সিডনি টেস্টের দুই ইনিংসে তিনি করেন ১৩১ রান। বর্তমানে উইলিয়ামসনের রেটিং ৯১৯, স্মিথের ৯০০ ও কোহলির ৮৭০। চতুর্থ ও পঞ্চম স্থান ধরে রেখেছেন যথাক্রমে মারনাস লাবুশেন ও বাবর আজম।

 

এছাড়া, অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রবীন্দ্র জাদেজা। একধাপ পিছিয়ে তৃতীয় স্থানে জেসন হোল্ডার। শীর্ষে বেন স্টোকস ও চতুর্থ স্থান ধরে রেখেছেন সাকিব। মাত্র ৬ টেস্ট খেলা কাইল জেমিসন দখল করে নিয়েছেন পঞ্চম স্থান।

 

একনজরে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশ ব্যাটসম্যান :

 

১. কেন উইলিয়ামসন রেটিং- ৯১৯

২. স্টিভ স্মিথ- ৯০০

৩. বিরাট কোহলি- ৮৭০

৪. মারনাস লাবুশেন- ৮৬৬

৫. বাবর আজম- ৭৮১

৬. বেন স্টোকস- ৭৬০

৭. আজিঙ্কা রাহানে- ৭৫৬

৮. চেতেশ্বর পুজারা- ৭৫৩

৯. হেনরী নিকোলস- ৭৪৭

১০. ডেভিড ওয়ার্নার- ৭৪৫

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »