ওয়েস্ট ইন্ডিজ দলের সকল ক্রিকেটার করোনা নেগেটিভ

নিউজ ডেস্ক »

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ঢাকায় অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ দল। আসন্ন এই সিরিজ শুরুর আগে বেশ কয়েকবার করোনা পরীক্ষা করা হবে ক্যারিবিয়ান ক্রিকেটারদের।

 

ইতোমধ্যে প্রথমবারের মতো তাঁদের করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। ফলাফলও হাতে এসে গেছে। দেখা গেছে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রত্যেকেই করোনা পরীক্ষায় নেগেটিভ প্রমাণিত হয়েছেন।

 

১০ জানুয়ারী রবিবার সকালেই ৩৮ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশে এসে পৌঁছেছে।

আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যানেজার ড্যারিও বার্থলি জানিয়েছেন, তাদের সবাই করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন।

 

আগামী ১৮ জানুয়ারি বিকেএসপির তিন নম্বর মাঠে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে ক্যারিবীয়দের। আগামী ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »