বায়ো বাবলে যাবেন নির্বাচকরাও 

নিউজ ডেস্ক »

আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজেরব বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে বাংলাদেশ। প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। 

 

 

এই সিরিজকে সামনে রেখে আগামী ১৪ তারিখ (বৃহস্পতিবার) বিকেএসপিতে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নিজেদের সাথে খেলা সে ম্যাচে থাকবে জাতীয় দলের নির্বাচকদের উপস্থিতি। তারা টিম ম্যানেজম্যান্টের আশপাশে থাকার ফলে তাদেরকে প্রবেশ করতে হবে হোটেল সোনারগাঁয়ে জাতীয় দলের জন্য করা বায়ো সিকিউর বাবলে অথবা জৈব সুরক্ষা বলয়ে।

 

আজ একটি বাংলা দৈনিককে এই বিষয়ে জানিয়েছেন দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে একসঙ্গে দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমন বায়ো বাবলে থাকবেন না। ওয়ানডে সিরিজের সময় একজন ও টেস্ট সিরিজের জন্য একজন নির্বাচক থাকবেন জৈব সুরক্ষা বলয়ে।

 

ধারণা করা হচ্ছে, বুধবার রাতের মধ্যে সব নিয়মকানুন অনুসরণ করে বাবলের মধ্যে ঢুকবেন দুই নির্বাচকের যেকোনো একজন। পরে অন্যজন দলের সঙ্গে থাকবেন টেস্ট সিরিজের সময়।

 

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »