টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে নিউজিল্যান্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ইনিংস ও ১৭৬ রানে হারিয়ে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড দল। এই সিরিজ শেষ হওয়ার আগে দ্বিতীয় স্থানে ছিল তারা।

এ সিরিজের আগে শীর্ষস্থানে ছিল অস্ট্রেলিয়া এবং দুইয়ে ছিল নিউজিল্যান্ড। বর্তমান রেটিং ১১৬ অস্ট্রেলিয়ার। নিউজিল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর নিউজিল্যান্ডের রেটিং এখন ১১৮। অস্ট্রেলিয়ার চেয়ে দুই রেটিং পয়েন্ট এগিয়ে গিয়েছে কেইন উইলিয়ামসনরা।

কেইন উইলিয়ামসন যখন নিউজিল্যান্ডের দায়িত্ব নেয় অধিনায়ক হিসেবে তখন টেস্ট র‍্যাঙ্কিংয়ের সাত নম্বরে ছিল নিউজিল্যান্ড। পাঁচ বছরের ব্যবধানে দলকে সাত নম্বর থেকে শীর্ষে নিয়ে এসেছেন উইলিয়ামসন।

র‍্যাঙ্কিংয়ে ১ ধাপ পিঁছিয়ে দশ নম্বরে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ওপরে আছে ২০১৮ সালে প্রথম টেস্ট ম্যাচ খেলা আফগানিস্তান। বাংলাদেশের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে রয়েছে আফগানিস্তান (৫৭)।

এক নজরে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং

১। নিউজিল্যান্ড: ১১৮ রেটিং
২। অস্ট্রেলিয়া: ১১৬ রেটিং
৩। ভারত: ১১৪ রেটিং
৪। ইংল্যান্ড: ১০৬ রেটিং
৫। দক্ষিণ আফ্রিকা: ৯৬ রেটিং
৬। শ্রীলঙ্কা: ৮৬ রেটিং
৭। পাকিস্তান: ৮২ রেটিং
৮। ওয়েস্ট ইন্ডিজ: ৭৭ রেটিং
৯। আফগানিস্তান: ৫৭ রেটিং
১০। বাংলাদেশ ৫৫ রেটিং

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »