নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
খেলোয়াড়ি জীবন থেকে অবসর গ্রহণের পর সাবেক অধিনায়ক মিসবাহ উল হক যোগ দেন পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্বে। তবে এতে তার উপর সন্তষ্ট নয় ভক্ত সমর্থক থেকে শুরু করে দেশটির সাবেক ক্রিকেটার। কিছু দিন আগে ‘মিসবাহ হটাও’ আওয়াজ তুলেছিলেন পাকিস্তানিরা। এবার দলটির সাবেক ক্রিকেটার ও বর্তমানে ঘরোয়া ক্রিকেটের কোচ আকিব জাভেদ মিসবাহকে নিয়ে একহাত করলেন।
অনেক সমোলচনার কারণে প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিল মিসবাহকে। বর্তমানে তো কোচিংয়ের সমালোচনা হয়েই যাচ্ছে। ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যে মিসবাহকে সরালেই সঠিক পথে ফিরবে পাকিস্তান ক্রিকেট।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার আকিব জাবেদ, মিসবাহর সমালোচনা করে বলেন, তিনি যেভাবে কোচিং করান সেটা স্কুল ক্রিকেটের যোগ্যতার পর্যায়েও পড়ে না। মূলত পিসিবিকেই দোষারোপ করেন আকিব, অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ আসনে বসানোর জন্য।
আকিব বলেন,’‘মিসবাহর কোচিং পদ্ধতির দিকে তাকান, আমার মনে হয় কোনো স্কুলও তাকে কোচ হওয়ার চাকরি দিবে না। পেশাদার কোচরা যেকোনো পরিস্থিতিতেই দলের পাশে থাকে, কেবল তখনই দলের উন্নতি হতে পারে। ওয়াসিম খান ও তার সহযোগীরা আসলে বাস্তবতার দিকে তাকায় না, এইজন্য পিসিবিতে এত সমস্যা।’’
তিনি আরও বলেন,’‘ওয়াকার ইউনিস ও মিসবাহ উল হকের পূর্বে কোচিং করানোর কোনো অভিজ্ঞতায় নেই, অথচ তাদেরকে জাতীয় দলের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। যারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের জবাবদিহিতার মুখোমুখি হওয়া উচিত।’’
আকিব নিজে কোচ হিসেবে কাজ করছেন। সর্বশেষ পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের প্রধান কোচ ছিলেন তিনি। পাকিস্তান দলের দায়িত্ব পেলে নিবেন কিনা সেই প্রশ্নের জবাবে তিনি সরাসরিই বলেন,”আমি কখনোই পাকিস্তান দলের কোচ হতে চাই না, কারণ পিসিবির বর্তমান পদ্ধতিতে মানুষকে সম্মান জানানোর জ্ঞানের অভাব আছে। বোর্ড যদি পাকিস্তান ক্রিকেটের ভালোর জন্য সিদ্ধান্ত না নেয়, তাহলে আমাদের ক্রিকেটেরও হকি দলের মতোই অবস্থা হবে।”
