নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রাইসচার্চে ২য় টেস্টে পাকিস্তানকে এক ইনিংস ও ১৭৬ রানে পরাজিত করেছে নিউজিল্যান্ড। ২ ম্যাচ টেস্ট সিরিজ ২-০ তে জিতে নিলো কিউইরা। সিরিজ সেরা৷ হয়েছেন কেন উইলিয়ামসন।
৩৫৪ রানে পিছিয়ে থেকে ৪র্থ দিনে জেমিসন-বোল্টদের বোলিং তোপে মাত্র ১৮৬ রানেই অলআউট হয় পাকিস্তান। সর্বোচ্চ ৩৭ রান করেন জাফর গোহার ও আজহার আলী জেমিসন ৪৮ রানে ৬ ও বোল্ট ৪৩ রানে নেন ৩ উইকেট।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে আজহার আলী ও রিজওয়ানের ফিফটি তে ২৯৭ রানে অলআউট হয় পাকিস্তান। আজহার আলী সর্বোচ্চ ৯৩ রান করেন, কিউইদের পক্ষে জেমিসন নেন ৫ উইকেট।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে উইলিয়ামসনের ডাবল শতক, হেনরি নিকোলসের দেড়শো ও ডেরেল মিচেলের মেইডেন শতকে ৬ উইকেটে ৬৫৯ রানে ইনিংস ঘোষণা করে কিউইরা।
৩৬২ রানে পিছিয়ে থেকে নিজেদের ২য় ইনিংসে জেমিসন-বোল্টদের বোলিং তোপে ১৮৬ তেই গুটিয়ে যায় পাকিস্তান। জেমিসন নিজের টেস্ট ক্যারিয়ার সেরা ম্যাচে শিকার করেন ১১৭ রানে ১১ উইকেট।
স্কোরঃ পাকিস্তান ২৯৭/১০ ও ১৮৬/১০
নিউজিল্যান্ড ৬৫৯/৬ (ডিক্লে)
ফলাফলঃ নিউজিল্যান্ড ইনিংস ও ১৭৬ রানে জয়ী
ম্যান অব দ্যা সিরিজঃ কেন উইলিয়ামসন
