নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মাত্র তিন দিনেই শেষ দ্বিতীয় টেস্ট ম্যাচ। আর এ ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে জিতে নিল সিরিজ। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগার।
জোহানেসবার্গে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। ১৫৭ রানেই অলআউট হয় তারা। অ্যানরিখ নরকিয়া ৬টি উইকেট শিকার করে গুঁড়িয়ে দেন লঙ্কানদের। ৩টি উইকেট শিকার করেন ভিয়ান মুল্ডার।
জবাবে প্রথম ইনিংসে ১৪৫ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরি হাঁকান এলগার। তার ব্যাট থেকে আসে ১২৭ রান। রাসি ফন ডার ডুসেন করেন ৬৭ রান। দক্ষিণ আফ্রিকা পায় ৩০২ রানের সংগ্রহ। শ্রীলঙ্কার পক্ষে বিশ্ব ফার্নান্দো শিকার করেন ৫টি উইকেট।
প্রথম দিনের শুরুতেই শ্রীলঙ্কা অলআউট হয়ে যায় ২১১ রানে। অধিনায়ক করুণারত্নে একাই চেষ্টা করেন দলের জন্য। ১০৩ রানে লঙ্কান এই অধিনায়ক আউট হওয়ার পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার পক্ষে লুঙ্গি এনগিডি ৪টি ও লুখো সিপাম্লা শিকার করেন ৩টি উইকেট।
জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ৬৭ রানের। কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যান এইডেন মারকার্ম ও এলগার। মারকার্ম ৩৬ ও এলগার ৩১ রানে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১৫৭/১০ (১ম ইনিংস)
কুশল ৬০;
নরকিয়া ৬/৫৬, মুল্ডার ৩/২৫।
দক্ষিণ আফ্রিকা ৩০২/১০ (১ম ইনিংস)
এলগার ১২৭, রাসি ৬৭;
বিশ্ব ৫/১০১।
শ্রীলঙ্কা ২১১/১০ (২য় ইনিংস)
করুণারত্নে ১০৩;
লুঙ্গি ৪/৪৪, সিপাম্লা ৩/৪০।
দক্ষিণ আফ্রিকা ৬৭/০ (লক্ষ্য ৬৭)
মারক্রাম ৩৬*, এলগার ৩১*।
দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে ম্যাচ ও ২-০ ব্যবধানে সিরিজ জয়ী।
