নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আজ (সোমবার) আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ২৪ সদস্যর প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। যেখানে নিষেধাজ্ঞা কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। দলে নেই মাশরাফি বিন মর্তুজা।
ইনজুরি ছাড়া এই প্রথম দল থেকে বাদ পড়লেন মাশরাফি বিন মর্তুজা৷ সাবেক এই অধিনায়ককে দেখা যাবেনা আসন্ন সিরিজে৷
নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে আসা ক্রিকেটার পারভেজ হোসেন ইমন ও পেসার শরিফুল ইসলাম।
৩ সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ প্রত্যাশিত ভাবে দলে রয়েছেন। তামিম ইকবাল পালন করবেন অধিনায়কত্ব। এই সিরিজ দিয়ে তামিম তার অধিনায়কত্বের ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন।
এছাড়া এই স্কোয়াডে ব্যাটসম্যান হিসেবে স্কোয়াডে রয়েছেন সৌম্য সরকার, লিটন দাস, মোহাম্মদ মিথুন। স্কোয়াডে আছেন বঙ্গবন্ধু টি-২০ কাপে দূর্দান্ত খেলা নাজমুল হাসান শান্তও।
পেস বোলার হিসেবে স্কোয়াডে আছেন মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আল আমিন হোসেন, তাসকিন আহমেদরা।
অলরাউন্ডার হিসেবে স্কোয়াড আছেন মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ আফিফ হোসেনরা।
একজনের ২৪ দলের ওয়ানডে স্কোয়াডঃ-
একনজরে ওয়ানডের প্রাথমিক দল : তামিম ইকবাল, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, আল আমিন হোসেন, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, মোহাম্মদ মিঠুন, সাইফ উদ্দিন, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান, নাঈম শেখ, রুবেল হোসেন ।
