নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অস্ট্রেলিয়া দলে আসার পরে যে চোটে পড়েছেন সেটা নয় নিজের ক্যারিয়ারের শুরু থেকেই চোটের সঙ্গে লড়াই করছেন পেসার জেমস প্যাটিনসন। বারবার খেলতে গিয়ে চোটে পড়ছেন তিনি তবে এবার ভিন্ন এক কারণে চোটে পড়েছেন এই পেসার। এ কারণে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্ট শুরুর আগে দলে থেকে ছিটকে গেছেন ডানহাতি এই পেসার।
বক্সিং ডে টেস্টের পর ছুটি পেয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। সেই ছুটি কাটানোর সময় নিজ বাড়িতে পড়ে গিয়ে পাঁজরে চোট পেয়েছেন তিনি। প্যাটিনসনের এই ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
প্যাটিনসন চোটে পড়লেও তাঁর পরিবর্তে আপাতত কাউকে দলে নেয়া হচ্ছে না বলে জানিয়েছেন সিএ। চতুর্থ টেস্ট শুরুর আগে তাঁর চোটের অবস্থা বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
প্যাটিনসন ছিটকে যাওয়ায় খুব বেশি সমস্যা হচ্ছে না কারণ দলটির নিয়মিত তিন পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউডরা ছন্দ রয়েছেন। তারা ছন্দে থাকায় প্রথম দুই টেস্টের দলে জায়গা পাননি প্যাটিনসন।
অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড:
টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, শন অ্যাবট, ক্যামেরন গ্রিন, জোশ হ্যাজেলউড, মার্কাস হ্যারিস, ট্র্যাভিস হেড, ময়সেস হেনরিকস, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, উইল পুকোভস্কি, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন, ম্যাথু ওয়েড এবং ডেভিড ওয়ার্নার।
