ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ২০ সদস্যের প্রাথমিক টেস্ট স্কোয়াড ঘোষণা –

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য  ২০ সদস্যর প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।  এই দলে চমক হিসেবে নেই কেউ। নিষেধাজ্ঞা শেষে ফিরেছে সাকিব আল হাসান।

এই টেস্ট দলে নেই মাহমুদুল্লাহ রিয়াদ। ফিরেছেন তাসকিন আহমেদ।   ওয়ানডে স্কোয়াডের মত টেস্ট স্কোয়াডেও সুযোগ পেয়েছেন ইয়াসির আলী চৌধুরী।  পেসার খালেদ আহমেদও দলে আছেন। টি-২০ খেলা হাসান মাহমুদ এই প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেয়েছেন।

ব্যাটসম্যান হিসেবে আরও আছেন মুশফিকুর রহিম, মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুনরা। লিটন দাসের পাশাপাশি রয়েছেন নুরুল হাসান সোহানও।পেস বিভাগ সামলাবেন মুস্তাফিজ, এবাদত, আবু জায়েদ রাহিরা।

 

টেস্টের প্রাথমিক দল : মুমিনুল হক সৌরভ, তাসকিন আহমেদ, তামিম ইকবাল, খালেদ আহমেদ, সাকিব আল হাসান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, এবাদত হোসেন চৌধুরী।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »