উমেশের বদলী ৩ পেসার

নিউজ ডেস্ক »

অস্ট্রেলিয়ায় গিয়ে একের পর এক চোটের দুঃসংবাদ পাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচে মোহাম্মদ শামির পর ২য় টেষ্টে চোট পেয়ে এই সিরিজ থেকে ছিটকে গেছেন আরেক পেসার উমেশ যাদব। 

 

তবে তার পরিবর্তনে আরও ৩ পেসার তৈরী করে রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিসিসিআই আই উমেশ যাদবের ছিটকে যাওয়ার ব্যাপার নিশ্চিত করেন। উমেশ ২য় টেষ্টে পেশির চোটে মাঠের বাইরে চলে যান। পরে স্ক্যান করে দেখা যায় পরের টেস্টগুলোতেও তার ফেরার সম্ভাবনা নেই।

 

করোনাভাইরাসের কথা মাথায় রেখে সীমিত সংস্করণের সিরিজের পরও দলের সাথে থেকে গিয়েছিলেন শার্দুল ঠাকুর, টি নটরাজন। নেট বোলার হিসেবে দলের অনুশীলনে ছিলেন নটরাজন। বাঁহাতি এই পেসারকে যোগ করা হয়েছে স্কোয়াডে। টেস্ট স্কোয়াডে আগে থেকেই ছিলেন নবদ্বিপ সাইনি।

 

১৬ টেস্ট খেলা জাসপ্রিট বুমরাহই এখন দলের অভিজ্ঞতম। তাদের পেস ডিপার্টমেন্ট এখন প্রায় অনভিজ্ঞ। মোহাম্মদ সিরাজ ও বুমরাহর পাশাপাশি একাদশে সে সুযোগ পান তা দেখার বিষয়।

উল্লেখ্য ৭ জানুয়ারি সিডনিতে শুরু হবে দুদলের তৃতীয় টেস্ট। সিরিজ এখন ১-১ সমতা আছে। 

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »