বিগ ব্যাশে এবার নিষিদ্ধ হলেন জাম্পা

নিউজ ডেস্ক »

অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে অশ্লীল কথা বলায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মেলবোর্ন স্টার্সের লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। ম্যাচ নিষিদ্ধ তেই থামেনি ঘটনা সাথে গুণতে হয়েছে জরিমানা।

 

ঘটনাটি ঘটেছে গতকাল সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচে। সিডনির ব্যাটিং চলাকালীন সময়ে ১৬তম ওভারে ব্যাট করছিলেন কলাম ফার্গুসন। জাম্পার করা ওভারে বল ডিপ কাভারে ঠেলে দিয়ে রানের জন্য দৌড়ান তিনি, তখন (ফা. মি) বলে নিজের হতাশা ঝাড়েন মেলবোর্ন স্টার্সের স্পিনার জাম্পা। যেটি কিনা স্ট্যাম্প মাইকে ধরা পড়ে।

 

আর এটি ক্রিকেট অস্ট্রেলিয়ার ধারা অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞা এবং ২৫০০ ডলার জরিমানা করা হয় এই লেগ স্পিনারকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) দেওয়া শাস্তি মেনেও নিয়েছেন জাম্পা। এক ম্যাচ নিষিদ্ধ হওয়াতে আগামী ২ জানুয়ারি ব্রিসবেন হিটের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

 

চলমান বিগ ব্যাশ লিগে (বিবিএল) বল হাতে ৭ উইকেট নিয়েছেন ২৮ বছর বয়সী এই লেগ স্পিনার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »