নিউজ ডেস্ক »
সদ্য সমাপ্ত পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে পায়ের ভাঙ্গা আঙ্গুল নিয়ে বল করেন ৪৯ ওভার। প্রথম টেস্টে উইকেট শিকারও করেন ৪ টি। শ্বাসরুদ্ধকর সেই প্রথম টেস্ট জয়ে বড় অবদান রাখেন কিউই পেসার নিল ওয়াগনার।
ভাঙ্গা পদাঙ্গুলি নিয়েও দলের প্রতি ডেডিকেশন দেখিয়ে প্রশংসা কুড়িয়েছেন বেশ। ভক্ত সমর্থক সহ প্রশংসা করেছেন খোদ কোচ গ্যারি স্টিভ ও কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
তবে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়ছেন নিল। ৩ই জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে থাকবেন না এই পেসার। গণমাধ্যমে এ ব্যাপারে নিশ্চিত করেন কিউই কোচ গ্যারি স্মিথ।
গ্যারি স্টিভ বলেন, ‘নিল এক কথায় অসাধারণ। সে যা করেছে (ভাঙ্গা পদাঙ্গুলি নিয়ে বল করা) আমার মনে হয় না এমনটা করতে পারে ব্যক্তি খুব বেশি আছে। সে আমাদের সাথে সফর করছে না। আমরা তাকে ইঞ্জেকশন দিয়ে খেলাতে পারি না’।
প্রসঙ্গত সিরিজের প্রথম টেস্টে শ্বাসরুদ্ধকর শেষ মূহুর্তে পাকিস্তানকে ১০১ রানে পরাজিত করে কিউইরা। ভাঙ্গা পদাঙ্গুলিতে ইঞ্জেকশন ও ব্যাথানাশক অসুধ খেয়ে সে ম্যাচে ৪৯ ওভার বল করেন ওয়াগনার।
