নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বছর শেষে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশিদের মধ্যে প্রথম অবস্থানেই তিনি। বোলিংয়ে পেসার নয় বাংলাদেশিদের মধ্যে এক নাম্বারে রয়েছেন সাকিব আল হাসান।
ডিসেম্বরের ২০ তারিখ আইসিসি’র প্রকাশিত টেস্ট র্যাংকিংয়ে ৮৭৭ পয়েন্ট নিয়ে স্টিভ স্মিথ ও বিরাট কোহলির পরে তিনে ছিলেন উইলিয়ামসন। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে শূন্য আর দ্বিতীয় ইনিংসে ৮ রানে আউট হয়ে স্মিথ ২৪ পয়েন্ট হারিয়ে নেমে গেছেন তিনে। অন্যদিকে বিরাট কোহলির বর্তমান রেটিং পয়েন্ট ৮৭৯। আগের প্রকাশিত র্যাংকিংয়ে কোহলির রেটিং পয়েন্ট ছিল ৮৮৮। আর এই দুই ব্যাটসম্যানকে টপকে শীর্ষে ওঠা উইলিয়ামসনের রেটিং পয়েন্ট এখন ৮৯০। অন্যদিকে বোলিংয়ে ঠিকি নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স।
বছর শেষে টাইগার ক্রিকেটারদের মধ্যে শীর্ষে আছেন মুশফিকুর রহিম। ৬৫৪ রেটিং পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে অবস্থান মুশফিকের। দ্বিতীয় আছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল ৫৯৭ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ৩১ নম্বরে। এছাড়া ৫৭৬ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় সেরা সাকিব আল হাসান ৩৫ নম্বর।
বোলিংয়ের মধ্যে টপ ২০ নেই কোন বাংলাদেশি বোলিং ৬৩৭ পয়েন্ট নিয়ে সাকিব এক ধাপ এগিয়ে ২১ নাম্বারর অবস্থান করছেন। সাকিবের ঠিক ৫ ধাপ পরে ২৬ নাম্বারে ৫৮৫ পয়েন্ট নিয়ে টাইগারদের হয়ে দ্বিতীয় নাম্বারে তাইজুল তার এক ধাপ পরে অবস্থান করছে মিরাজ ৫৭০ পয়েন্ট নিয়ে ২৭ নাম্বারে।
নিউজক্রিকেট / শাহিন
