নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশে এই প্রথম স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এই মুজিববর্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্মা জানিয়ে এবং তাঁর প্রয়াত তিন ছেলেকে স্মরণ করে ” ফিজিক্যালি চ্যালেঞ্জড” ক্রিকেটারদের নিয়ে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব আয়োজন করতে যাচ্ছে “লিডার্স কাপ”।
ব্যতিক্রমধর্মী দারুণ এই উদ্যেগের ব্যাপারে জানতে চাইলে ‘নিউজ ক্রিকেট টুয়েন্টিফোর’কে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের আহবায়ক ও ক্রিকেট কোচ “রাজু আহমেদ রাজ” বলেন: বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবার অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের নিয়ে খুব শীগ্রই লিডার্স কাপের আয়োজন করতে যাচ্ছি। দেশের প্রতিটি মানুষ যেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য অবদান রাখতে পারে, আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি।
উল্লেখ্য, ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের সমন্বয়ে তিন দল নিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। বঙ্গবন্ধু পরিবারের অবিস্মরণীয় অবদানের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে লিডার্স কাপে অংশগ্রহণকারী তিন দলের নামকরণ করা হয়েছে: ১: শেখ কামাল চ্যালেঞ্জার্স, ২: শেখ কামাল ওয়ারিয়ার্স ৩: শেখ রাসেল ড্রিমার্স।
