নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট বিশ্বের অনেক ক্রিকেটারকেই দেখা যায় নিজের অভিষেক টেস্টের ক্যাপ দিয়ে পুরো ক্যারিয়ার ক্রিকেট খেলতে। পূর্বের শেন ওয়ার্ন, রিকি পন্টিং কিংবা বর্তমানের মুশফিকুর রহিমও নিজের পুরোনা অভিষেক টেস্টের ক্যাপ পড়েই খেলেন। সেই টেস্ট ক্যাপ ভক্তদের মাঝে ছুঁড়ে দিয়ে আলোচনায় এসেছেন পাকিস্তানি স্পিনার ইয়াসির আলী।
সদ্য সমাপ্ত পাকিস্তান-নিউজিল্যান্ডের প্রথম টেস্টের চতুর্থ দিনে ভক্তদের উদ্দেশ্যে করে নিজের ক্যাপ ছুঁড়ে দেন ইয়াসির আলী। এতে ভক্ত সমর্থকরা বেশ খুশি হলেও সমালোচনার জন্ম দিয়েছেন ক্রিকেট মহলে। বড় বড় ক্রিকেট বোদ্ধারা এটিকে সমর্থন করেননি।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ ব্যাপারটাকে একদমই ভালোভাবে দেখেননি। তিনি বলেন, ‘একজন খেলোয়াড় তার খেলোয়াড়ি জীবনে ক্যাপ বা ব্লেজার কাউকে দিতে বা বিক্রি করতে পারেন না। এটা কেবল জাদুঘরেই দেওয়া যেতে পারে। এটা তো জাতীয় রং।’
সীমানারা কাছাকাছি জায়গায় ফিল্ডিং করার সময় এক ভক্তের ডাকে সাড়া দিয়ে তার ক্যাপটি ছুঁড়ে দেন ইয়াসির। ক্যাপটি মেয়ে বেশ উচ্ছ্বসিত হন ভক্তটি। তবে এমন কান্ডেই ক্রিকেট মহলে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কিউই অলরাউন্ডায়ার জিমি নিশাম লিখেন, তিনি বলেন, ‘এটা কেবল একটা ক্যাপ নয়, এটা দেশকে প্রতিনিধিত্ব করার প্রতীক।’
