নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলছে ভারত বনাম অস্ট্রেলিয়া বোর্ডার-গাভাস্কার ট্রফি। এই সিরিজের ৩য় টেষ্ট ম্যাচ আয়োজন হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। এই ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি রয়েছে তবে আছে কিছু বিধিনিষেধ।
সিডনিতে এই ম্যাচ দেখার জন্য দর্শকরা মাঠে ঢুকে মানতে হবে বেশ কিছু নিয়ম। এই ম্যাচ দেখার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া সর্বোচ্চ ২৪ হাজার দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে। এর সাথে তারা এটাও বলে দিয়েছে যে মাঠে কোনো দর্শক জোরে চিৎকার করতে পারবেন না মাঠে।
মূলত করোনাভাইরাসের কথা মাথায় রেখেই এমন সব সিদ্ধান্ত নিতে হচ্ছে। সিডনিতে আবারও করোনা সংক্রমণ বেড়ে চলেছে। ফলে এই সিডনির বদলে এই ম্যাচ মেলবোর্নে হওয়ার কথা ছিলো। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া এটি সিডনিতেই আয়োজন করছে।
উল্লেখ্য ৩য় ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৭ জানুয়ারি থেকে। এই সিরিজে ২ ম্যাচ শেষে ১-১ সমতায় আছে।
নিউজক্রিকেট/আরআর
