নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ সফরের জন্য টেস্ট ও ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে তাদের নিয়মিত টেষ্ট অধিনায়ক জেসন হোল্ডার ও ওয়ানডে অধিনায়ক কাইরোন পোলার্ড নিজেদের প্রত্যাহার করে নেন। তাদের সাথে করোনার ভয়ে আরও নাম প্রত্যাহার করে নেন আরও নিয়মিত ৮ ক্রিকেটার৷
এদের মধ্যে আছেন নিয়মিত অলরাউন্ডার রস্টন চেজ, হেটমায়ার, ড্যারেন ব্রাভোরা। ওয়ানডে দলের ১৫ জনের মধ্যে ৮ ক্রিকেটারেরই হয়নি ওয়ানডে অভিষেক। এমন ২য় সারির দল দেখে কিছুটা হতাশ আকরাম খান। তবে এই সাবেক ক্রিকেটার ও বর্তমান বিসিবি পরিচালক মনে করেন তারা না এলেও জমজমাট এক সিরিজ হবে।
আকরাম বলেন, ‘বিসিবির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আমি দিচ্ছি না, তবে ব্যক্তিগতভাবে আমি অবাক হয়েছি এতজন খেলোয়াড় আসবে না বলে। ওদের কাছ থেকে এরকম কোনো ইঙ্গিত আমরা দল ঘোষণার আগে পাইনি। তবে এটা ওদের ব্যাপার। এসব সিদ্ধান্তের ক্ষেত্রে ক্রিকেটারদের যথেষ্ট স্বাধীনতা দেয় ওদের বোর্ড।’
তিনি আরও বলেন, ‘ওখানে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনও বেশ শক্ত। অনেকে আসছে না মানেই ওদের দল খারাপ হয়ে যায়নি। আমাদের জন্য যথেষ্টই চ্যালেঞ্জিং হবে। সিরিজের গুরুত্বও কমছে না। টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে লিগের খেলা, আশা করি ভালো লড়াই হবে।’
নিউজক্রিকেট/আরআর
