কারা হচ্ছেন টেস্ট নাম্বার ওয়ান?

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টেস্ট ক্রিকেটে বিশ্বসেরা দল কোনটি এমন প্রশ্ন সবার মনে ঘুরপাক খেতেই পারে, এর উত্তর মিলবে খুব তাড়াতাড়ি। ক্রিকেটের আভিজাত্যে এই সেরার মুকুট উঠবে কার মাথায়? তা এখোনি বলা যাচ্ছে না, কারণ ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার চলমান সিরিজের শেষ না হওয়া পর্যন্ত। টেস্টের নাম্বার ওয়ান শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলতে এক জমজমাট লড়াইয়ে মেতেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারত।

অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার সিরিজ শেষ হওয়ার আগেই শেষ হয়ে যাবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার সিরিজ। যার ফলে সিরিজ জিতে গেলে নিউজিল্যান্ডই শীর্ষে উঠে যাবে। কিন্তু, আসল মজাটা জমবে জমবে ভারত ও অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার পরে। কারণ নিউজিল্যান্ডের এই শ্রেষ্ঠত্ব কতদিন স্থায়ী হবে তা নির্ভর করছে বোর্ডার-গাভাস্কার সিরিজের ওপরেই।

যদি নিউজিল্যান্ড সিরিজ জয় করে (২-০ বা ১-০ যেকোনো ব্যবধানে) এবং একই সাথে ভারত ও অস্ট্রেলিয়া সিরিজের ফলাফল ২-২ কিংবা ১-১ হয় এই চারটি জোড়া ফলের মাধ্যমে নিউজিল্যান্ড থাকতে পারবে শীর্ষে। কিন্তু এই অবস্থায় যদি নিউজিল্যান্ড ১-১ এ ড্র করে তখন প্রথম স্থান ধরে রাখবে অস্ট্রেলিয়া।

আবার ভারত যদি ২-১ ব্যবধানে সিরিজ জয় করে এবং অপরদিকে নিউজিল্যান্ডও ২-০ ব্যবধানে সিরিজ জয় করে সেক্ষেত্রেও নিউজিল্যান্ড শীর্ষে থাকবে। আবার যদি অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে কিংবা ২-১ ব্যবধানে সিরিজ জয় করে তখন অস্ট্রেলিয়ায় শীর্ষে থাকবে।

এবার দেখা যাক, ভারত কীভাবে শীর্ষস্থানে উঠে যেতে পারে। ভারতীয়দের শীর্ষে ওঠার কেবল একটি পথই খোলা আছে, তা হলো বোর্ডার-গাভাস্কার ট্রফি ৩-১ ব্যবধানে জয় করা; সেক্ষেত্রে নিউজিল্যান্ড সিরিজের ফল যাই হোক না কেন ভারত শীর্ষে চলে যাবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »