মারুফ ইসলাম ইফতি »

- করোনার কারণে চলতি বছরের বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিল ক্রিকেট। মহামারি এই ভাইরাস থেকে নিজেদের সুরক্ষিত রাখতে বেশিরভাগ সময় ক্রিকেটাররা ছিলেন গৃহে আবদ্ধ। অবসরের এই সময়টায় ক্রিকেটাররা যে যার মতো করে সময় কাটানোর বিভিন্ন মাধ্যম খুঁজে নিয়েছিলেন। গৃহবন্দি ও অবকাশ কাটানোর এই সময়টায়, অজি ওপেনার ডেভিড ওয়ার্নার সময় কাটানোর মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন টিকটক’কে! লক ডাউনের পুরো সময় জুড়ে ব্যাট-ফ্যাড রেখে ওয়ার্নার বণে গিয়েছিলেন একজন টিকটক মডেল অভিনেতা। একের পর এক টিকটক ভিডিওতে অভিনয় করে কখনো করেছেন মুগ্ধ কিংবা কখনো হয়েছিলেন সমালোচিত। করোনার পুরো সময়টায় পুরো দমে একজন টিকটকার রূপে দেখা গিয়েছিল বাইশ গজে এই তারকাকে।
মুলত টিকটক নামক এই এফসটি বর্তমান সময়ে বেশ সাড়া জাগানো এফস হিসেবে পরিচিত। এই এফসের মারফতে স্বয়ংক্রিয় মিউজিক বা শব্দ অনুযায়ী অঙ্গভঙ্গি করার সুযোগ পান ব্যবহারকারীরা। আর এই টিকটকে কখনো গান কিংবা কখনো অভিনয় দিয়ে নিজের স্ত্রী-কন্যাদের সঙ্গে নিয়ে বেশ কিছু ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিলেন ডেভিড। এইভাবে একজন ক্রিকেটারের পাশাপাশি ওয়ার্নারের নতুন পরিচয় হয়ে গিয়েছিল একজন টিকটক মডেল হিসেবেও।
এবার নিজের টিকটক অভিনয়ের জন্য নিজেই নিজেকে দিয়ে বসলেন দশক সেরার খেতাব! চলতি বছরে নিজের করা টিকটক ভিডিও গুলোর জন্য রসিকতা করে নিজেকে দশকসেরা “টিকটকার” হিসেবে ঘোষণা করেছেন ওয়ার্নার। দশক সেরা ওয়ানডে ও টেস্ট দলে জায়গা পাওয়া ওয়ার্নারকে নিয়ে আইসিসি যে টেমপ্লেট ব্যবহার করেছে, সেই টেমপ্লেটকে গ্রাফিক্স ডিজাইনে বদলে দিয়ে, দশক সেরা টিকটকার হিসেবে নিজেকে প্রকাশ করেছেন ওয়ার্নার। রসিকতা করে নিজের ইনিস্ট্রাগ্রাম একাউন্ট হতে দশক সেরা টিকটকার পরিচয়ে একটি ছবি প্রকাশ করে ভারতীয় ক্রিকেটার চাহালকে উদ্দেশ্য করে, রসিকতার ছলে ওয়ার্নার লিখেছেন: ‘আমি ভেবেছিলাম আমরা দুইজনই এই খেতাবটা জিতব!
ওয়ার্নারের এমন রসিকতার উত্তরে ভারতীয় লেগ স্পিনার চাহাল কমেন্টে লিখেছেন: না জনাব, আপনিই সেরা।
ওয়ার্নারের আরেক বন্ধু মোস্তাফিজুর রহমান কোন মন্তব্য না করলেও কমেন্টে হাসির ইমোজি দিয়ে নিজের বন্ধুর রসিকতায় নিজের মনের ভাব প্রকাশ করেছেন।
বলা বাহুল্য, নিছক রসিকতা করেই মুলত নিজেকে দশক সেরা টিকটকার হিসেবে প্রকাশ করেছেন ওয়ার্নার। বাস্তবিক ভাবে আইসিসির সেরাদের ফরম্যাটে টিকটকার নামে কোন ফরম্যাটই নেই। এছাড়া নিজের ইনিস্ট্রাগ্রাম একাউন্টের পোস্টে ওয়ার্নার হ্যাশট্যাগ দিয়ে উল্লেখ করেছেন এটি রসিকতা করে দেওয়া, আর আইসিসি অফিশিয়াল নয়।
নিউজক্রিকেট/ মারুফ ইসলাম ইফতি
