নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের বিপক্ষে তৃতীয় ও চতুর্থ টেস্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই দুই টেস্টের জন্য দলে কয়েকটি পরিবর্তন এসেছে। ইনজুরি কাটিয়ে অবশেষে দলে ফিরেছেন তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। চোট থেকে সেরে উঠার পরই গত কয়েকদিন নেটের অনুশীলনে নিজেকে ব্যস্ত রেখেছিলেন তিনি।
এদিকে ওয়ার্নার ফেরাতে উচ্ছ্বাসিত দলের অধিনায়ক টিম পেইন। ওয়ার্নার ফেরায় দলে জায়গা ছাড়তে হয়েছে জো বার্নসের। অন্যদিকে দলে ফিরেছেন উইল পুকভস্কি। সবকিছু ঠিকঠাক থাকলে সিডনি টেস্টে ওয়ার্নারের সঙ্গী হিসেবে অভিষেক হতে চলেছে এই ক্রিকেটারের।
এছাড়া ইনজুরি কাটিয়ে দলে জায়গা করে নিয়েছেন পেসার শন অ্যাবট। তিনি ছাড়াও অস্ট্রেলিয়া স্কোয়াডে রয়েছেন প্যাট কামিন্স, জস হ্যাজলউড, মিচেল স্টার্কম জেমস প্যাটিনসন। আগামী ৭ জানুয়ারি সিডনিতে সিরিজের তৃতীয় টেস্ট মাঠে গড়াবে।
অস্ট্রেলিয়ার ১৮ সদস্যের টেস্ট দলঃ
টিম পেইন-(অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু ওয়েড, মিচেল সুইপসন, মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ, উইল পুকভস্কি, জেমস প্যাটিনসন, মাইকেল নেসের, নাথান লায়ন, মার্নাস লাবুশেন, মইসেস হেনরিকুইস, ট্রাভিস হেড, জস হ্যাজলউড, মার্কাস হ্যারিস, ক্যামেরন গ্রীন, প্যাট কামিন্স, শন অ্যাবট।
