নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ব্রিসবেন হিটের অধিনায়ক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্রিস লিন হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন। আর এ কারণে বিগব্যাশের মাঠ থেকে ৬ ম্যাচের জন্য ছিটকে চলে গেছেন তিনি।
সম্প্রতি অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে দৌড়ে গিয়ে ক্যাচ ধরার সময় ইনজুরিতে পড়েন লিন। দলের অধিনায়ক ইনজুরিতে পড়ায় বেশ দুশ্চিন্তায় পড়েছে হিট।
ইতোমধ্যে লিনের স্ক্যান করা সম্পন্ন হয়েছে। স্ক্যানে লো গ্রেড হ্যামস্ট্রিং স্ট্রেইন ধরা পড়েছে তার। যা সেরে ওঠতে সময়ের ব্যাপার একটু তবুও তিনি জানুয়ারির মাঝামাঝি ফিরতে আশাবাদী।
আগামী ১৪ জানুয়ারি মেলবোর্নে ঘরের দল মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে হিটের। সব ঠিক থাকলে সেই ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন তিনি। লিনের বদলি হিসেবে ইতোমধ্যে প্রোটিয়া অলরাউন্ডার লুইস গ্রেগরিকে দলে ভিড়িয়েছে হিট। দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করেছেন তিনি। হিটের মেডিক্যাল স্টাফদের সিদ্ধান্তের পরই তাঁকে হোবার্ট হ্যারিকেনসের বিপক্ষে মাঠে নামতে দেখা যেতে পারে।
