আমার কাজই কথা বলবে : চেতন শর্মা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সদ্য শেষ হওয়া বিসিসিআইয়ের বার্ষিক আলোচনা সভায় সাবেক পেসার চেতন শর্মাকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তাঁর নেতৃত্বেই বেছে নেওয়া হবে ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দল। ক্রিকেটার নির্বাচন নিয়ে বুলি ছড়াতে চান না চেতন। তিনি মনে করেন, কথা নয় কাজই তাঁর পক্ষে কথা বলবে।

চেতনের সঙ্গে নির্বাচক হিসেবে মনোনীত হয়েছেন আরও দুই সাবেক পেসার-আবে কুরুভিলা ও দেবাশিস মোহান্তি। বৃহস্পতিবার এই তিন সাবেক পেসারকে বেছে নেয় মদন লালের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (সিএসি)। এই ৩জন ছাড়াও সুনীল যোশি ও হারবিন্দর সিংও পাঁচজনের এই নির্বাচক কমিটির সদস্য।

প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন ভারতের সাবেক এই পেসার। বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছে চেতন বলেন,”ভারতীয় ক্রিকেটের সেবায় আবার অংশ নিতে পেরে আমি ধন্য। আমি কম কথা বলি, আমার কাজ আমার হয়ে কথা বলবে। ধন্যবাদ বিসিসিআইকে এমন সুযোগ দেওয়ার জন্য।’’

ভারতের হয়ে ২৩টি টেস্ট এবং ৬৫টি একদিনের ম্যাচ খেলেছেন চেতন। তাই বোর্ডের সংবিধান অনুযায়ী বাকিদের থেকে বেশি টেস্ট খেলার কারণেই বড় এই দায়িত্বে বসানো হয়েছে তাকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »