নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইনজুরিতে পড়েছেন অলরাউন্ডার শাদাব খান। যে কারণে আগামী জানুয়ারিতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলা নিয়ে জেগেছে সংশয়। মূলত শেষ টি-টোয়েন্টির সেই ইনজুরির কারণে শাদাব খান ছিটকে গেছেন ৬ সপ্তাহের জন্য।
আজ শনিবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি জানিয়েছে, ৬ সপ্তাহ পর ইনজুরি থেকে সেরে ওঠলেই কেবল প্রতিযোগীতামূলক ক্রিকেট ফিরতে পারবেন তিনি। প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়ায় তাঁর বদলি হিসেবে প্রথম টেস্টে দলে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার জাফর গহর।
এর আগে আঙ্গুলের চোট থেকে সেরে না ওঠায় মাউন্ট ম্যাঙ্গানুই টেস্ট থেকে ছিটকে গেছেন দলটির নিয়মিত অধিনায়ক বাবর আজম। বাবর ছাড়াও ইমাম উল হককেও সিরিজের প্রথম টেস্টে পাচ্ছে না পাকিস্তান। বাঁহাতি এই ওপেনারও আঙ্গুলের চোটে ভুগছেন।
