নিউজিল্যান্ডে সিরিজে যেতে পারবেন না বাংলাদেশের সাংবাদিকরা

নিউজ ডেস্ক »

গামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় দলের নিউজিল্যান্ড সফর করার কথা রয়েছে। তবে সেই সফরে যেতে পারবেন না বাংলাদেশী কোনো সাংবাদিক। সাধারণত বাংলাদেশের খেলার সময় সংবাদ সংগ্রহের জন্য বাংলাদেশি সাংবাদিক বিদেশ সফর করে থাকে। কিন্তু করোনা মহামারির প্রভাব থাকায় সেটা সম্ভব হচ্ছে না।

 

এ বিষয়ে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, করোনা পরিস্থিতির কারণে বিদেশি সাংবাদিকদের খেলার খবর সংগ্রহের অনুমোদন দেওয়া হচ্ছে না। ফলে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে গেলেও এই সময় কোনো সাংবাদিক নিউজিল্যান্ডে যেতে পারবেন না।

 

আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই বাংলাদেশ দল যাবে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচটি হবে ২০২১ সালের ১৩ মার্চ। ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে সফরটি। সিরিজের বাকি দুইটি ম্যাচ হবে ১৭ মার্চ ও ২০ মার্চ। ম্যাচগুলো হবে যথাক্রমে ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৩ মার্চ। ম্যাচটি হবে নেপিয়ারে। পরের দুইটি ম্যাচ হবে অকল্যান্ড ও হ্যামিল্টনে যথাক্রমে ২৬ মার্চ ও ২৮ মার্চ।

 

একনজরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি-

 

তারিখ ম্যাচ ভেন্যু সময় (নিউজিল্যান্ডের স্থানীয়)

১৩ মার্চ, ১ম ওয়ানডে ডানেডিন সকাল ১১টা।

১৭ মার্চ, ২য় ওয়ানডে ক্রাইস্টচার্চ দুপুর ২টা।

২০ মার্চ, ৩য় ওয়ানডে ওয়েলিংটন সকাল ১১টা।

২৩ মার্চ, ১ম টি-টোয়েন্টি নেপিয়ার সন্ধ্যা ৭টা।

২৬ মার্চ, ২য় টি-টোয়েন্টি অকল্যান্ড সন্ধ্যা ৭টা।

২৮ মার্চ, ৩য় টি-টোয়েন্টি হ্যামিল্টন দুপুর ২টা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »