প্রধান কোচের দায়িত্ব পেলেন জোহান বোথা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইডেটের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন প্রোটিয়া ক্রিকেটার জোহান বোথা। মিসবাহ উল হকের জায়গাই তাকে দায়িত্ব দিয়েছে এই দলটি।

এর আগে পিএসএলের দ্বিতীয় আসরে ইসলামাবাদের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক। দিন কয়েক আগেই অবসর ভেঙে মাঠে ফিরে সবাইকে অবাক করে দিয়েছিলেন এই স্পিনার। চলতি বিগব্যাশের আসরে হোবার্ট হ্যারিক্যানসের হয়ে মাঠে নামেন তিনি।

এবার ইসলামাবাদের কোচ হয়ে নিজের অনুভূতি প্রকাশ করে বোথা বলেছেন, তিনি নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান দলটির সঙ্গে।

তিনি বলেন,”ইসলামাবাদ ইউনাইটেডে ফিরে আমি দারুণ আনন্দিত। এই ফ্র্যাঞ্চাইজির মাধ্যমেই আমি প্রথম পিএসএলের স্বাদ পেয়েছিলাম। এই টুর্নামেন্টে আমি কোচিংয়ের ভিন্ন অভিজ্ঞতা হয়েছিল। আমার পরিকল্পনা সবার অভিজ্ঞতা একসঙ্গে কাজে লাগানো এবং আশা করছি ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে স্মরণীয় কিছু করতে পারবো পিএসএলে।”

এছাড়া দলটির মালিক আলী নাকভি বলেছেন,”জোহান আমাদের সঙ্গে ২০১৭ সালে কাজ করেছিল এবং তার সঙ্গে যারা কাজ করেছে তারা মোটেই বিশ্বের টি-টোয়েন্টি লিগগুলোতে তার পারফরম্যান্স দেখে অবাক হবে না। আমরা আশা করছি সে আমাদের লক্ষ্য পূরণ করতে পারবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »