নিউজ ডেস্ক »
কিছুদিন আগে পাকিস্তানি অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে ধর্ষণ ও অর্থ লোপাটের অভিযোগ আনেন এক নারী। সে নারীর নাম হামিজা মুখতার। এবার তিনি জানালেন ১ কোটি রুপি পেলেই তিনি তার করা মামলাটি তুলে নেবেন।
বাবর আজমের উকিলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এটিও জানানো হয়েছে এই অর্থের কথা আসায় এটা বোঝা যায় এই মামলাটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রমাণিত হচ্ছে। এটি বাবরকে ব্ল্যাকমেইল করার জন্যই করা। বাবর আজমের পক্ষ থেকে এক টাকাও দিতে রাজি নয় কেউ। তারা আদালতকে দ্রুত মামলা নিষ্পত্তির আর্জি জানিয়েছেন। তবে মামলা মুলতবী ঘোষণা করে হামিজাকে বক্তব্য উপস্থাপনের সুযোগ দিয়েছে আদালত।
হামিজা দাবি করেন ২০১০ সালে বাবর তাকে প্রেমের প্রস্তাব দেন। এরপর ২০১১ সালেকোর্টে বিয়ে করার জন্য বাবরকে প্রস্তাব দিলেও বাবর সাড়া দেননি। ধীরে ধীরে তারকাখ্যাতি পাওয়া বাবর একসময় সুর বদলে ফেলেন। এরপর হামজা থেকে মুখ সরিয়ে নেন বাবর।
ফলে বাধ্য হয়েই তিনি বাবরের বিরুদ্ধে মামলা করেন। তবে অনেকেই মনে করেন এটা মিথ্যা মামলা। তারা এটি উদ্দেশ্যপ্রণোদিত মামলা হিসেবে ধরে নিয়েছে।
নিউজক্রিকেট/ আরআর
