নিউজ ডেস্ক »
আর নয় অপেক্ষা, ভারতের টেস্ট দলে অভিষেক হতে যাচ্ছে ব্যাটসম্যান শুভমান গিল এবং পেস বোলার মোহাম্মদ সিরাজের। সবকিছু ঠিক থাকলে আগামীকাল শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টে দেখা যাবে তাদের।
অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট শুরুর একদিন আগেই একাদশ জানিয়ে দিয়েছে ভারতীয় দল। একাদশে ৪টি পরিবর্তন নিয়ে মেলবোর্ন টেস্টে মাঠে নামবে আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন এই দল।
সন্তানসম্ভাব্য স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরে গেছেন নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। এছাড়া চোটের কারণে ছিটকে গেছেন মোহাম্মদ শামি। তাই দ্বিতীয় টেস্ট শুরুর আগে এই দুটি পরিবর্তন নিশ্চিত ছিল এক প্রকার।
এছাড়া বাজে ফর্মের কারণে একাদশ থেকে জায়গা হারিয়েছেন ওপেনার পৃথ্বী শ। তার জায়গাতেই অভিষেক হতে যাচ্ছে শুভমান গিলের। ওপরদিকে ঋদ্ধিমান শাহার পরিবর্তে ফিরতে যাচ্ছেন রিশাভ পান্ত। যিনি গেল অস্ট্রেলিয়াও সফরে একাদশে নিয়মিত ছিলেন।
ভারতের একাদশ: মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, হানুমা বিহারি, আনিঙ্কা রাহানে (অধিনায়ক), রিশাভ পান্ত (উইকেটরক্ষক), রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন, উমেশ যাদব, জাস্প্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
