নতুন মৌসুমে পুরোনো দলে ফিরে যাচ্ছেন মুজিব

নিউজ ডেস্ক »

বিশ্বের সকল দেশের টুর্নামেন্ট খেলে থাকেন আফগান স্পিনার মুজিব উর রহমান। তারই ধারাবাহিকতাই ২০২১ সালের টি-টোয়েন্টি ব্লাস্টে মিডেলসেক্সের হয়ে খেলবেন এই তারকা স্পিনার। গতকাল বৃহস্পতিবার তার সঙ্গে পুনরায় নতুন চুক্তি স্বাক্ষর করেছে দলটি।

এর আগে সর্বশেষ ২০১৯ সালের মৌসুমে মিডেলসেক্সের হয়ে খেলেছিলেন মুজিব। সেবার ১০ ম্যাচ মাঠে নেমে ৭ উইকেট নিয়েছিলেন তিনি ৭.২৩ ইকোনমিতে। তার দল শিরোপা না জিতলেও গ্রুপ পর্ব পার করেছিল।

মিডেলসেক্সে খেলার প্রসঙ্গে মুজিব বলেন,”২০১৯ সালে আমি মিডেলসেক্সে খেলেছি। খুবই উপভোগ্য একটি মৌসুম ছিল। আমি আনন্দিত আবারও এই দলের খেলব। বিশেষ করে লর্ডসে খেলা একটা সম্মানের ব্যাপার। আশা করছি সেরা দিয়েই দলকে ভালো কিছু উপহার দিতে পারব।”

এছাড়া দলটির কোচ স্টুয়ার্ট ল বলেন,”মুজিবকে আবারও পেয়ে আমরা বেশ আনন্দিত। সে টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয় সেরা বোলার। এক নম্বরে তো তারই স্বদেশী রশিদ খান। মুজিব থাকায় আমাদের বোলিং বিভাগে ভারসাম্য আসবে।”

আফগানস্থান ছাড়াও মুজিব আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব, বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিপিএলে জামাইকা তালাহওয়াশের হয়েও খেলেছেন। এছাড়া চলতি বিগ ব্যাশে ব্রিসবেন হিটের হয়ে খেলছেন ১৯ বছর বয়সী এই স্পিনার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »