আমিরের মতো মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন ইমাদ ওয়াসিম-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সদ্য শেষ হওয়া লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) ফাইনাল খেলেই পরেরদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে চলে গেলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। মূলত টিম ম্যানেজম্যান্টের ওপর রাগে-ক্ষোভে-অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পাকিস্তানের এই পেসার।

আমিরের মতো বর্তমানে ইমাদ ওয়াসিমও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান রশিদ লতিফ। পাকিস্তান টিম ম্যানেজমেন্ট অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে সঠিকভাবে ব্যবহার করছে না, যে কারণে তার আত্মবিশ্বাসকে হারিয়ে যেতে পারে। এমনকি তিনি মনে করেন আমিরের মতো বিদ্রোহ করতে বাধ্য হবেন ইমাদ।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে একাদশে জায়গা হয়নি ইমাদের। এই অলরাউন্ডারকে বাদ দেওয়ার সিদ্ধান্তে বেজায় চটেছেন সাবেক এই ক্রিকেটার। নিজের ইউটিউব চ্যানেল ‘কট বিহাইন্ড’ এ কথা বলার সময় তিনি জানিয়েছেন , টিম ম্যানেজমেন্ট তৃতীয় টি-টোয়েন্টিতে তাকে বেঞ্চে বসিয়ে রেখে ইমাদের আত্মবিশ্বাস নষ্ট করছে।

এ প্রসঙ্গে লতিফ বলেন,’‘টিম ম্যানেজমেন্ট তৃতীয় টি-টোয়েন্টিতে তাকে বেঞ্চে বসিয়ে ইমাদের আত্মবিশ্বাসকে নাড়া দিয়েছে। দলে ইমাদ ওয়াসিমের বিকল্প নেই। আগের ম্যাচে (দ্বিতীয় টি-টোয়েন্টি), ইমাদ সর্বশেষে বল করেছিলেন। পাশাপাশি ব্যাটিং অর্ডারেও সে ফাহিম আশরাফের নিচে চলে গেছে।’’

পরবর্তী বছর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ায় সেখানে পাকিস্তানের বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন ইমাদ। এমনটাই বিশ্বাস লতিফের।

এ প্রসঙ্গে তাঁর ভাষ্য,”একজন খেলোয়াড়কে সিনিয়র বিবেচনা করে নয় একজন পারফর্মার হিসেবে সম্মান দেয়া উচিত। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে ইমাদ তার প্রাপ্য সম্মান বা তার পছন্দসই নম্বর (ব্যাটিং ক্রমে) পাননি। তবুও, যখনই তিনি মাঝখানে কিছুটা সময় সুযোগ পেয়েছেন, তিনি পারফর্ম করেছে।’’

তিনি আরও বলেন,’‘টি-টোয়েন্টিতে তার ইকোনোমি রেট দুর্দান্ত। আপনি তাকে দলের বাইরে রাখছেন। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে, যেখানে ইমাদ খুব কার্যকর হতে পারে। আপনি যদি মনে করেন তার সঙ্গে এমনই আচরণ করবেন তাহলে আপনি দ্বিতীয় মোহাম্মদ আমির তৈরি করছেন।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »