বাগেরহাটে শীতার্ত মানুষের পাশে পেসার রুবেল-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশে এখন শীতকাল চলছে। সারা দেশেই বয়ে চলেছে কম বেশি শৈত্যপ্রবাহ। শীতের পাশাপাশি ত করোনা জেগে বসেই আছে, তাই জনজীবনে বাড়তি ভোগান্তি ডেকে এনেছে। আর বিশেষ করে দরিদ্র মানুষের জন্য ভোগান্তির মাত্রা যেন আরো বেশি। এমন কঠিন পরিস্থিতির মধ্যে নিজ এলাকা বাগেরহাটের ১২০০ পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেন।

সম্প্রতি স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বাগেরহাটের ১২০০ শীতার্ত পরিবারের কাছে কম্বল তুলে দেন রুবেল। তার এমন কার্যক্রমের সময় সশরীরে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর থানার ওসি কে এম আজিজুল ইসলাম।

সন্ধ্যায় এক ফেসবুক পোস্টের মাধ্যমে রুবেল বলেন,”করোনাকালের শুরু থেকে আমি চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর। আপনারা জানেন আমাদের দেশে প্রচন্ড শীত পড়েছে। এমন অবস্থায় আমার নিজ এলাকা বাগেরহাটে ১২০০ পরিবারের পাশে দাঁড়িয়েছি।’’

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে রুবেল বলেন,’‘শুধু তাই না। আরো নির্দিষ্ট কিছু পরিবার চিহ্নিত করে আমি নিজে থেকে রাতের বেলায় ঘরে ঘরে গিয়ে কম্বল পৌঁছে দেবো। চলতি শীতে আমার এই প্রচেষ্টা অব্যহত থাকবে ইনশাআল্লাহ। আমার এই চেষ্টায় সার্বিক সহযোগিতার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বাগেরহাট সদর থানার ওসি কে এম আজিজুল ইসলাম ভাইসহ তার সাথে সকল পুলিশ কর্মকর্তাদের।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »