‘১০’ দল নিয়ে হবে আইপিএল আসর-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অনেকদিন ধরেই গণমাধ্যমে গুঞ্জন চলছিল আইপিএলের দল বাড়ানো নিয়ে। এবার সত্যি হলো সেই গুঞ্জন। ৮ দল থেকে আরো ২ দল বাড়িয়ে মোট ১০ দলের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আজ বার্ষিক সাধারণ সভায় এ সিধান্ত নিয়েছে বোর্ডটি। তবে সেটি ২০২১ আসরে নয় ১০ দলের আইপিএল দেখা যাবে ২০২২ সালের আসরে।

১০ দলের আইপিএল এর আগে একবার দেখা গিয়েছিল। কঠিন সূচি আর বিভ্রান্তিকর নিয়মের কারণেই সেটা আবার ৮ দলেই সীমাবদ্ধ থেকে গিয়েছিল। এর আগে বেশ কয়েকবার দল বাড়ানোর পরিকল্পনা থাকলেও ফ্র্যাঞ্চাইজি খুঁজে না পাওয়ার কারণে সেটা আর সম্ভব হয়নি।

করোনা সংক্রমণের কারণে এবারের টুর্নামেন্ট আয়োজন হয়েছে নির্ধারিত সূচির অনেক দেরিতে। তবে ২০২১ আইপিএল আবার সময়মতোই হবে। বোর্ডের একটি সূত্র কদিন আগেই ভারতীয় দৈনিক দ্য হিন্দুকে জানিয়েছিলেন, নতুন দল হিসেবে নাম লেখাতে যাচ্ছে আহমেদাবাদ। যেখানে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে এক লাখ দশ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম। যা দর্শক ধারণ ক্ষমতায় বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »