পাকিস্তানের কাছে ভিন্ন রকম চ্যালেঞ্জ চান সাউদি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনার প্রকোপের পর মাঠে নেমে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজ শেষে এবার তারা লড়তে যাচ্ছে টেস্ট সিরিজে। টি-টোয়েন্টি সিরিজ জিতলেও টেস্ট শুরুর আগে সতর্ক টিম সাউদি। তিনি মনে করেন, ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পাকিস্তান আরও বেশি চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে।

করোনা ভাইরাসের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দারুণ সময় পার করছে নিউজিল্যান্ড। প্রথমে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে নাস্তানাবুদ করেছে তারা। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পরবর্তীতে হেরেছে টেস্ট সিরিজও।

তবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ এতটা সহজ হবে না বলে মনে করছেন সাউদি। দ্য নিউজিল্যান্ড হেরাল্ডকে তিনি জানিয়েছেন, পাকিস্তানের বোলিং অ্যাটাক বেশ ভালো। তাদের জন্য নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ওয়েস্ট ইন্ডিজ যা করেছে তার থেকে ভিন্ন চ্যালেঞ্জ দেবে তারা।

এ প্রসঙ্গে সাউদি বলেন,”আমি মনে করি পাকিস্তান ভালো মানের দল। তাদের দুর্দান্ত বোলিং আক্রমণ রয়েছে। তারা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভিন্ন কিছু চ্যালেঞ্জ দেবে।’’

সফরকারীদের কয়েকটা খেলোয়াড় ইনজুরির কবলে পড়ে ছিটকে গিয়েছে তারপরও স্বাগতিকদের জন্য নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে জানিয়েছেন সাউদি।

এ প্রসঙ্গে তাঁর ভাষ্য,”প্রথম টেস্টে আঙ্গুলের ইনজুরির কারণে তারা বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে মিস করবে। কিন্তু যে কয়েকজন সুযোগ পাবে তারা নিজেদের উপস্থান করবে। এটি নতুন একটি চ্যালেঞ্জ। ওয়েস্ট ইন্ডিজ চলে গেছে এবং পাকিস্তান চ্যালেঞ্জ অপেক্ষা করছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »