সরূপে ফিরতে পেরে খুশি অশ্বিন 

নিউজ ডেস্ক »

ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন উপমহাদেশে বেশ ভয়ঙ্কর একজন স্পিনার। কিন্তু অস্ট্রেলিয়া ইংল্যান্ডের দেশে গেলে তার ভয়ঙ্কর রূপ দেখা যায় খুব কম সময়ে। ক্যারিয়ারের প্রথম দিবারাত্রির টেষ্ট খেলছে অশ্বিন। এর এতেই প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ১৯১ গুটিয়ে দিতে সাহায্য করে। 

 

দীর্ঘদিন পর টেষ্ট খেলতে পেরে আন্দিত জানিয়ে তিনি বলেন,”আমরা আবারো টেস্ট ম্যাচ খেলতে পারছি তাই আমি খুব খুশি। আমাদের চারপাশে যা ঘটেছে একসময় ভেবেছিলাম টেস্ট আর খেলা হবে না আমাদের। কিন্তু খেলার জন্য আমি চরম পাগল এবং এখনো নিয়মিত কঠোর পরিশ্রম করি। এমনকি লকডাউনেও তা অব্যাহত ছিলো।”

 

তিনি আরও বলেন, ‘বল হাতে যখন গিয়েছি তখন দারুণ সতেজ অনুভব করছিলাম। দুর্দন্ত অনুভূতি ছিলো সেটি। গোলাপি বল এবং সব কিছু নিয়ে দারুণ রোমাঞ্চিত অনুভব করছিলাম। আমার মনে হচ্ছিলো আমি আবার আমার অভিষেক ম্যাচ খেলতে নেমেছি। আমার আমার বোলিং উপভোগ করেছি।’

 

 

স্পিনারদের বোলিংয়ের ধরণের ব্যাপারে জানাতে গিয়ে তিনি বলেন,’সব স্পিনারেরই বোলিংয়ের ধরন আলাদা। কখনও কখনও অপ্রত্যাশিত ঘটনা ঘটে। এই টেস্টেও সেটা হয়েছে। নাথান আর আমি সম্পূর্ণ আলাদাভাবে বোলিং করি। আমরা আলাদা ধরনের বোলার। আমাদের সাফল্য পাওয়ার ধরনও আলাদা। আমি কোনও নির্দিষ্ট পন্থা আঁকড়ে ধরে থাকতে চাই না। বিভিন্ন পন্থা অবলম্বন করে ব্যাটসম্যানদের কাজটা কঠিন করে তোলাই আমার লক্ষ্য।’

 

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »