নিউজ ডেস্ক »
দুই দফায় স্থগিত হওয়া বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর আবারো দেখতে যাচ্ছে আলোর মুখ। উভয় বোর্ডের মধ্যে সফরের ব্যাপারে চলছে আলোচনা। বিসিবি ও এসএলসির মধ্যকার চলমান আলোচনা যদি পূর্নতা পায় তাহলে খুব দ্রুত টাইগারদের শ্রীলঙ্কা সফরের ব্যাপারে আসতে পারে চুড়ান্ত সিদ্ধান্ত।
সফর চুড়ান্ত হলেও পরিবর্তন আসতে পারে পূ্র্ব পরিকল্পিত সিরিজ ফরম্যাটে। আপাতত লঙ্কা সফরে বিসিবির ভাবনায় শুধু টেস্ট সিরিজ। আগের সফর গুলোতে টি-টুয়েন্টি সিরিজের কথা থাকলেও এই আলোচনায় উভয় বোর্ডের মধ্যে টেস্ট সিরিজ নিয়েই কথা হচ্ছে।
টাইগার স্কোয়াড লঙ্কা সফরে গেলেও টেস্ট সিরিজ খেলতে যাবে! বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্যে তেমনি আভাষ পাওয়া গেল।
লঙ্কা সফরের ব্যাপারে গনমাধ্যমের সাথে আলাপকালে
বিসিবি সভাপতি জানান: টেস্ট সিরিজ হবে জানি, টি-টুয়েন্টি সিরিজ হবে কিনা জানি না। সফরের তারিখ যখন চুড়ান্ত হবে তখন ওদের সাথে আলাপ করে জানতে পারবো। আপাতত আমাদের মধ্যে টেস্ট সিরিজ নিয়ে আলোচনা চলছে।
দুই বোর্ডের মধ্যে এই পর্যন্ত এই নিয়ে তৃতীয় দফায় আলোচনা চলছে টাইগারদের লঙ্কা সফর নিয়ে।
চলতি বছরের জুলাই মাসে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী টাইগারদের শ্রীলঙ্কা সফর করার কথা ছিল। বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনার কারণে ভেস্তে গিয়েছিল সফরটি। দুই বোর্ডের মধ্যে আলোচনা সাপেক্ষে স্থগিত করা হয়েছিল সিরিজ। পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেট ধীরে ধীরে মাঠে ফিরতে শুরু করলে দ্বিতীয় দফায় আলোচনা হয় স্থগিত হওয়া এই সিরিজ পুনরায় আয়োজনে। অক্টোবরে বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফর করার সূচিও চুড়ান্ত হয়েছিল দ্বিতীয় দফায় আলোচনার পর। সিরিজকে সামনে রেখে প্রস্তুতিও শুরু করেছিল উভয় দলের ক্রিকেটাররা।
হঠাৎ করোনারকালীন কোয়ারেন্টিন সময়কাল নিয়ে
বাধে বিপত্তি!
কোয়ারেন্টিন সময়কাল ও লঙ্কান বোর্ডের বেশ কিছু শর্ত মেনে নিতে নারাজ ছিল বিসিবি। লঙ্কান বোর্ড তাদের শর্তে জানায় বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে এলে শুরুতে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে সম্পূর্ণ আইসোলেটেড থাকতে হবে। হোটেল রুমের বাইরেও যাওয়া যাবে না! থাকবে না অনুশীলনের কোন সুযোগ।
লঙ্কান বোর্ডের এমন কড়া শর্ত মেনে নেয়নি বিসিবি, বিসিবিও পাল্টা উত্তরে জানায় ৭ দিনের বেশি কোয়ারেন্টিন নয়, এছাড়া অনান্য শর্ত গুলোও শিথিল করার প্রস্তাব দেয় বিসিবি। উভয় বোর্ডের মধ্যে করোনারকালীন এই শর্ত ও বাধ্যকতা নিয়ে বনিবনা না হওয়ায় শেষ অব্দী দ্বিতীয় দফায় আবারো বাতিল হয়ে গিয়েছিল সফরটি।
সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে আবারো চলছে তৃতীয় দফায় আলোচনা। জানা গেছে খুব তাড়াতাড়ি সফরে নিয়ে আসতে পারে চুড়ান্ত সূচি।
নিউজক্রিকেট / ইফতি
