৩৬ রানেই বিধ্বস্ত ভারতের ব্যাটিং লাইনআপ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৩৬ রানে অলআউট হয়েছে বিরাট কোহলির দল। যেটা কিনা তাঁদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল ৪২ রানের।

দ্বিতীয় ইনিংসে আগুন ঝরানো বোলিং করেছে অস্ট্রেলিয়ার পেসাররা। ৫ উইকেট নিয়েছেন জস হ্যাজেলউড সাথে ৪ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। প্রথম টেস্ট জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন মাত্র ৯০ রান।

৪৬ বছর আগে ইংল্যােন্ডের বিপক্ষে মাত্র ৪২ রানে অলআউট হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। দীর্ঘ ৪৬ বছর পরে এসে নিজেদের সর্বনিম্ন দলীয় রানে অলআউট হলো ভারত।

গতকাল দ্বিতীয় দিনে ৯ রান করে এক উইকেট নিয়ে দিনশেষ করেছিল বিরাট কোহলির দল। তবে তৃতীয় দিনে এসে দাঁড়াতেই পারেনি কামিন্স-হ্যাজেলউডের বোলিংয়ের সামনে। ‍তৃতীয় দিনের শুরুতেই মাত্র ১০ রান করতে হারিয়ে বসে ৫ উইকেট। শুরুটা হয়েছিল জসপ্রিত বুমরাহকে দিয়ে। এরপর একে একে ফিরে গেছেন মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে এবং কোহলি। কেউই পারেননি দুই অঙ্কের কোটা পার করতে। শেষ দিকে মোহাম্মদ শামি রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিংরুমে ফিরলে লজ্জার নতুন রেকর্ডে পড়ে ভারতীয় দল। শেষ পর্যন্ত ৩৬ রানে থেমে যায় তাদের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত প্রথম ইনিংস: ২৪৪/১০ (কোহলি ৭৪, পূজারা ৪৩, রাহানে ৪২; স্টার্ক ৪/৫৩, কামিন্স ৩/৪৮)

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১৯১/১০ ( টিম পেইন ৭৩*, মার্নাস ল্যাবুশেন ৪৭, অশ্বিন ৪/৫৫, উমেশ যাদব ৩/৪০)

ভারত দ্বিতীয় ইনিংস: ৩৬/১০ (আগারওয়াল ৯, বিহারি ৮, হ্যাজেলউড ৫/৮, কামিন্স ৪/২১

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »