অশ্বিনকে হালকাভাবে নিয়ে ভুল করেছে অস্ট্রেলিয়া : পন্টিং

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারত-অস্ট্রেলিয়া চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে অ্যাডিলেডের দ্বিতীয় দিনে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে একাই কুপোকাত করে দিয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। গতকালের এই বোলিং করার পরে তার বোলিংয়ের প্রশংসা করেছেন অজি ব্যাটসম্যান রিকি পন্টিং। তিনি মনে করেন, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা অশ্বিনকে হালকাভাবে নিয়েছিল, যেটা একবারেই ভুল করেছে।

গতকাল অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভেন স্মিথকে ক্রিজে জ্বলে ওঠার সুযোগই দেননি অশ্বিন। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৯ বলে ১ রান করে অশ্বিনের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন স্মিথ। তার স্পিনেই ঘায়েল হয়েছে অজিদের মিডল অর্ডার ব্যাটসম্যানরা।

স্মিথ ছাড়াও ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন এবং নাথান লায়নকে ফিরিয়েছেন স্মিথ। যে কারণে অশ্বিনকে হালকাভাবে নিয়ে ভুল করেছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা আর এমনটাই মনে করছেন সাবেক এই অধিনায়ক।

এ প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং বলেন,’‘অশ্বিনের বিপক্ষে ব্যাটসম্যানদের রীতিমতো আক্রমণাত্মক দেখা গেছে। আমার মনে হয় ওরা অশ্বিনের দক্ষতাকে খাটো করে দেখেছিল। ওরা অশ্বিনের বলে রান করতে চাইছিল। কিন্তু সেই কৌশল কাজে লাগেনি।’’

নিজের এমন পারফরম্যান্সের পরও নিজেকে তিনি লায়নের সঙ্গে তুলনা করতে চান না। তিনি মনে করেন, তাঁদের বোলিংয়ের ধরন আলাদা। তাঁরা নিজেদের মতো করে সাফল্য পেয়েছেন।

এ প্রসঙ্গে অশ্বিন বলেন,’‘সব স্পিনারেরই বোলিংয়ের ধরন আলাদা। কখনও কখনও অপ্রত্যাশিত ঘটনা ঘটে। এই টেস্টেও সেটা হয়েছে। নাথান আর আমি সম্পূর্ণ আলাদাভাবে বোলিং করি। আমরা আলাদা ধরনের বোলার। আমাদের সাফল্য পাওয়ার ধরনও আলাদা। আমি কোনও নির্দিষ্ট পন্থা আঁকড়ে ধরে থাকতে চাই না। বিভিন্ন পন্থা অবলম্বন করে ব্যাটসম্যানদের কাজটা কঠিন করে তোলাই আমার লক্ষ্য।’’

তিনি আরও বলেছেন,’‘বিদেশের মাটিতে চার বোলার নিয়ে খেললে আমার লক্ষ্য থাকে একটা দিক আটকে রেখে পেস বোলারদের সাহায্য করে যাওয়া। এরই ফাঁকে শুরুতে উইকেট তুলে নেওয়া বা পরে পিচ থেকে সাহায্য পেলে বিপক্ষের ব্যাটসম্যানদের ফেরানোর লক্ষ্যে বোলিং করি। ব্যাটসম্যানদের ক্রিজে টিকে থাকা বা রান করা কঠিন করে তোলাই আমার লক্ষ্য থাকে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »