নিউজ ডেস্ক »
গতকাল শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে চট্টগ্রামকে ৫ রানে হারিয়েছে জেমকন খুলনা। সদ্য শেষ হওয়া এই টুর্নামেন্টে ৭টি ক্যাটাগরিতে ক্রিকেটারদের পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টের ফাইনালের আগেই প্রাইজমানির ঘোষণা দিয়েছিল বিসিবি।
চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্যের জন্য বরাদ্ধ ছিল দেড় লাখ টাকা আর রানার্স আপ দলের প্রতি সদস্যের জন্য বরাদ্ধ ৭৫ হাজার টাকা। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য ৩ লাখ, ফাইনালের সেরা খেলোয়াড়ের জন্য ১ লাখ, টুর্নামেন্টের সেরা বোলার এবং ব্যাটসম্যানের জন্য ২ লাখ টাকা করে বরাদ্ধ করেছিল বিসিবি।
এছাড়া বিশেষ পারফরম্যান্সের জন্য ৪ জন ক্রিকেটারকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিল বিসিবি। যেখানে তাদেরকে দেয়ার প্রত্যেককে দেয়ার কথা ১ লাখ টাকা করে। টুর্নামেন্ট শেষ হওয়ায় ৭ ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে। এছাড়া টুর্নামেন্টে আলো ছড়ানোর কারণে বিশেষ চারজনকে পুরুস্কার দেয়া হয়েছে। তারা হলেন, নাজমুল হোসেন শান্ত (মিনিস্টার রাজশাহী), পারভেজ হোসেন ইমন (ফরচুন বরিশাল), শরিফুল ইসলাম (গাজী গ্রুপ চট্টগ্রাম), এবং রবিউল ইসলাম রবি (বেক্সিমকো ঢাকা)।
ফাইনালে পুরস্কার জিতলেন যারা:
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: মুস্তাফিজুর রহমান (গাজী গ্রুপ চট্টগ্রাম),
প্লেয়ার অব দ্য ফাইনাল: মাহমুদউল্লা রিয়াদ (জেমকন খুলনা)
বেস্ট ব্যাটসম্যান অব দ্য টুর্নামেন্ট: লিটন দাস (গাজী গ্রুপ চট্টগ্রাম),
বেস্ট বোলার অব দ্য টুর্নামেন্ট: মুস্তাফিজুর রহমান (গাজী গ্রুপ চট্টগ্রাম),
স্পেশাল পারফরম্যান্স অ্যাওয়ার্ড:
নাজমুল হোসেন শান্ত (মিনিস্টার রাজশাহী), পারভেজ হোসেন ইমন (ফরচুন বরিশাল), শরিফুল ইসলাম (গাজী গ্রুপ চট্টগ্রাম), এবং রবিউল ইসলাম রবি (বেক্সিমকো ঢাকা)
