লিড নিয়েও স্বস্তিতে নেই কোহলী বাহিনী-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অষ্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে লিড পেয়েছে ভারত। ভারতের দেওয়া ২৪৪ রানের লিডের বিপরীতে খেলতে নেমে মাত্র ১৯১ রানে গুটিয়ে গেছে পিংক টেস্টের রাজা অস্ট্রেলিয়া। বলা হয়ে থাকে পিংক বলের টেস্টে একচেটিয়া রাজত্ব করেন অজিরা। এখন পর্যন্ত কোন পিংক বল টেস্টে হারেনি অস্ট্রেলিয়া।৬ ম্যাচ খেলে ৬ টিতেই জিতেছে অষ্ট্রেলিয়া। ব্যাট-বলে উভয়ে দাপট অষ্ট্রেলিয়ার খেলোয়াড়দের। অথচ ভারতের কাছে প্রথমবারের মতো পিংক বলে টেস্ট খেলতে নেমেই প্রথম ইনিংসে পিছিয়ে পড়েছে অজিরা। অপরদিকে দ্বিতীয়,দিন শেষে ৬২ রানের লিড নিলেও স্বস্তিতে নেই বিরাট কোহলির দল।

দিবা রাত্রির পিংক বলের টেস্ট মানেই রোমাঞ্চ আর উত্তেজনা। কখনো বোলিং দল এগিয়ে তো কখনও ব্যাটিং দল।বাংলাদেশের বিপক্ষে প্রথম পিংক বলে ব্যাটে বলে এগিয়েই ছিল ভারত। এবার পরিস্থিতি ভিন্ন ভারতের জন্য। কেননা প্রথম ম্যাচে এখনও ৩ দিন বাকি। অষ্ট্রলিয়ার বিপক্ষে জয় পেতে হলে লম্বা সময় ব্যাট করতে হবে ভারতীয় ব্যাটসম্যানদের। আর তা করতে হলে স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড, লায়নের বোলিংয়ের কাছে ধৈয্যের পরীক্ষা দিতে হবে কোহলি বাহীনিকে।

প্রথম দিন শেষে ৬ উইকেটে ২৩৩ রান নিয়ে দিন শেষ করেছিল ভারত। দ্বিতীয় দিন ৫ ওভার খেলে ১১ রান যোগ করেই বাকি ৪ উইকেট হারিয়ে ২৪৪ রানে অলআউট হয় ভারত। বল হাতে ৪ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক ও ৩ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। ব্যাট হাতে একমাত্র ব্যাটসম্যান হিসাবে হাফ সেঞ্চুরি করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৭৪(১৮০).

২৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। শুরু থেকে বুমরা ও আশ্বিন এর বোলিং তোপে নিয়মিত বিরতীতে উইকেট হারিয়ে দলীয় ৮০ রানের মধ্যেই ৫ উইকেট হারায়,অষ্ট্রেলিয়া। প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক টিম পেইন ও মার্নাস লাবুশেন। পেইন ৯৯ বলে ৭৩ রান করে অপরাজিতই থাকেন, অপর প্রান্তে কোন সঙ্গী না পাওয়াতে অসহায় হয়েই মাঠ ছাড়েন টিম পেইন।দ্বিতীয় সর্বোচ্চ রান আশে মার্নাস ল্যাবুশানের ব্যাটে ৪৭(১১৯)।

বল হাতে ৪ উইকেট পেয়েছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন চারটি, ৩ উইকেট পেয়েছেন উমেশ যাদব এবং জাসপ্রিত বুমরাহ ২ উইকেট নিয়েছেন।

৫৩ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৬ ওভার ব্যাট করে ৯ রান করে ১ উইকেট হারিয়েছে ভারত। ৪ বলে ৪ রান করে আউট হয়েছেন প্রথম ইনিংসে শূন্য (০) রানে আউট হওয়া পৃর্থ্বী শো। উইকেটটি নিয়েছেন প্যাট কামিন্স। ৬২ রানের লিড নিয়ে তৃতীয় দিন ব্যাট হাতে নামবেন ৫ রানে অপরাজিত মায়াঙ্ক আগারওয়াল ও নাইটওয়াচম্যান জাসপ্রিত বুমরাহ। তৃতীয় দিন অজি পেসারদের সামলানো সহজ হবে না ভারতের জন্য।

সংক্ষিপ্ত স্কোর (২য় দিন শেষে)

ভারত ১ম ইনিংস – ২৪৪/১০ (৯৩.১ ওভার)
কোহলি ৭৪(১৮০), পূজারা ৪৩(১৬০) রাহানে ৪২(৯২)
স্টার্ক ৫৩/৪, কামিন্স ৪৮/৩

অস্ট্রেলিয়া ১ম ইনিংস – ১৯১/১০ (৭২.১ ওভার)
পেইন ৭৩*(৯৯) লাবুশেন ৪৭(১১৮)
অশ্বিন ৫৫/৪, উমেশ ৪০/৩, বুমরাহ ৫২/২

ভারত ২য় ইনিংস – ৯/১ (৬ ওভার)
আগারওয়াল ৫*, শাও ৪
কামিন্স ৬/১

ভারতের লিড ৬২ রান।

 

নিউজক্রিকেট/ রাসেল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »