শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন খুলনা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চট্টগ্রামকে হারিয়ে শিরোপা জয়ের স্বাদ পেল মাশরাফি-রিয়াদের জেমকন খুলনা। ফাইনালে চট্টগ্রামকে ৫ রানে হারিয়েছে তারা।

১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চার ও ছক্কা মেরে ভালো শুরু করে চট্টগ্রামের দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার। তবে আজকের ওপেনিং জুটি বেশিক্ষণ স্থায়ী ছিলনা। শুভাগত হোমের বলে বোল্ড হয়ে ফিরে যান সৌম্য।

এরপর নিজের করা প্রথম ওভারে বলে এসেই মোহাম্মদ মিঠুনকে ফিরিয়ে দেন আল-আমিন। চট্টগ্রামের এই অধিনায়ক ফেরেন ৭ রানে (৫ বল)। রান আউটে কাটা পড়ে লিটন দাস ফিরে যান ২৩ রানে (২৩ বল)। দলীয় ৫১ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে চট্টগ্রাম দল।

পরাবর্তীতে শামসুর ও সৈকত আলির ব্যাটে ঘুরে দাঁড়াতে থাকে চট্টগ্রাম। এরপর লং অনে শুভাগতর তালুবন্দী হন শামসুর। ৩ চারে ২১ বলে ২৩ রান করে ফিরে যান তিনি।

শামসুর ফিরে গেলে আবার মোসাদ্দেকের সাথে জুটি গড়েন সৈকত। এরপর টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন সৈকত। ব্যক্তিগত ৪১ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি।

শেষ ওভারে জয়ের জন্য চট্টগ্রামের প্রয়োজন ছিল ১৬ রান। প্রথম দুই বলে ৩ রান দেওয়ার পরে টানা দুই বলে মোসাদ্দেক ও সৈকতের উইকেট শিকার করে হ্যাটট্রিকের আশা জাগান শহীদুল।

এর আগে দিনের শুরুতে টস হেরে ব্যাটিং করে খুলনা। ইনিংসের প্রথম বলেই জহুরুল ইসলাম ফিরে যান। এরপর ইমরুল কায়েসের উইকেট ও হারিয়ে চাপে পড়ে দলটি। এই দুইটি উইকেটই শিকার করেন ডানহাতি স্পিনার নাহিদুল ইসলাম। এরপর ভালো খেলতে থাকা জাকির হাসান ২০ বলে ২৫ রান করে সাজঘরে ফেরেন।
এরপর চতুর্থ উইকেটে ৪০ রানের জুটি গড়েন আরিফুল হক ও মাহমুদউল্লাহ রিয়াদ। ২৩ বলে ২১ রান করে আউট হন আরিফুল। শুভাগত হোম ১২ বলে ১৫ রান করে ফেরেন শরিফুল ইসলামের শিকার হয়ে।
এরপর খুলনার পক্ষে একাই লড়াই চালিয়েছেন অধিনায়ক রিয়াদ। টুর্নামেন্টে নিজের সর্বোচ্চ ৭০ রান করেন খুলনার এই অধিনায়ক। তার ৪৮ বলের অপরাজিত ইনিংসটি সাজান ছিল ৬টি চার ও ২টি ছক্কায়।
নির্ধারিত ২০ ওভারে খুলনা পেয়েছিল ১৫৫ রানের সংগ্রহ।

সংক্ষিপ্ত স্কোর

জেমকন খুলনা ১৫৫/৭ (২০ ওভার)
রিয়াদ ৭০*, জাকির ২৫, আরিফুল ২১, শুভাগত ১৫, ইমরুল ৮, মাশরাফি ৫;
নাহিদুল ২/১৯, শরিফুল ২/৩৩, মোসাদ্দেক ১/২০, মুস্তাফিজ ১/২৪।

গাজী গ্রুপ চট্টগ্রাম
সৈকত শামসুর ২৩, লিটন ২৩;
শুভাগত ১/৮, আল আমিন ১/১৮,

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »