নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্যারিয়ারের শুরু থেকেই বিতর্কের শেষ নেই পাকিস্তানী পেসার মোহাম্মদ আমিরকে নিয়ে। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে লম্বা সময় সাজা ভোগ করে ক্যারিয়ারের মূল্যবান সময়ই হারিয়ে ফেলেছেন আমির। সবকিছু পিছনে ফেলে নিয়মিতই খেলেছিলেন পাকিস্তান জাতীয় দলের হয়ে। সর্বশেষ দুবছর ধরে অনেকটাই অনিয়মিত হয়ে পরা আমির নিজের প্রতি ক্ষোভ কিংবা অভিমান থেকে আন্তজার্তিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন।
মোহাম্মদ আমিরের আচমকা অবসর, প্রত্যাশিত ভাবেই নাড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেটকে। আমিরের ভক্তগোষ্ঠীর মধ্যেও দেখা দিয়েছে চরম হতাশা। আক্ষেপ-হতাশা-ক্ষোভ, অনেক কিছুই ফুটে উঠছে সাবেক ক্রিকেটারদের মন্তব্যে। অনেকে তো প্রকাশ্যে সমালোচানা করছেন আমিরকে নিয়ে। তবে ভিন্ন প্রতিক্রিয়া জানালোন গতি তারকা শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এ পেস বোলার বলছেন, আমিরকে নিজের কাছে পেলে বদলে দেবেন তিনি।
আমিরের অবসরের খবর ছড়িয়ে পড়ার পর টুইটারে শোয়েব জানান প্রতিক্রিয়া, “আমিরকে আমার কাছে দিন, এরপর দেখুন মাঠে সে কী জাদু দেখায়। ওকে (প্রতিভার) অপচয় হতে দেবেন না।”
গত বছর টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন আমির। তখন থেকেই তার প্রতি অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন, কেউ কেউ প্রকাশ করেছেন হতাশা। মাত্র ২৯ বছর বয়সে আন্তজার্তিক ক্রিকেটকে বিদায় জানিয়ে পরে পস্তাবেন আমির, এমনটি মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক।
ইনজামাম-উল-হক তার ইউটিউব চ্যানেলে বলেছেন, এমন সিদ্ধান্তের জন্য ভবিষ্যতে পস্তাতে হতে পারে আমিরকে।
আমার মনে হয়, আমির একটু বেশিই আবেগপ্রবণ হয়ে গেছে এবং ওর কাছের মানুষদের উচিত ওকে বোঝানো যে আবেগময় অবস্থায় চটজলদি সিদ্ধান্ত নিলে পরে বেশির ভাগ সময়ই আক্ষেপ করতে হয়। যদি টিম ম্যানেজমেন্ট বা ওয়াকার ইউনিসকে নিয়ে ওর অস্বস্তি থাকে, ওর উচিত ছিল মিসবাহর সঙ্গে কথা বলা। মিসবাহ সাড়া না দিলে পিসিবির সঙ্গে কথা বলতে পারতো।”
“ আমিরের যে ধরনের সামর্থ্য আছে, ওর উচিত ছিল ফিরে আসার লড়াইয়ে নিজের ওপর আস্থা রাখা ও পাকিস্তানকে আরও অনেক বছর সেবা দেওয়া।”
নিউজক্রিকেট/ রাসেল
