মাহমুদউল্লাহর ঝড়ো ব্যাটিংয়ে চট্টগ্রামের বোলিং আধিপত্য নিরব

নিউজ ডেস্ক »

বঙ্গবন্ধু টি২০ কাপের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে গাজী গ্রুপ চট্রগ্রাম ও জেমকন খুলনা। গ্রুপ টপার হয়েও   কোয়ালিফায়ার ম্যাচে খুলনার বিপক্ষে হেরে ফাইনালে যেতে  ঢাকার বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে ফাইনালে আসতে হয়েছে লিটন মিথুন দের দলকে। ফাইনলে টসে বোলিং এর সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম । টসে জিতে বল করতে নেমে শরিফুল নাহিদুলের দুর্দান্ত বোলিং এবং এবং মোস্তাফিজের কিপটে বোলিংযয়ের পরও রিয়াদের দুর্দান্ত ইনিংসে ভালো সংগ্রহ পায় খুলনা।

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলে উইকেট তুলে নিয়ে খুলনাকে শুরুতেই বিপাকে ফেলে দেয় নাহিদুল । এরপর দ্বিতীয় উইকেট জুটি বড় হওয়ার আগেই আঘাত হানেন আবারো নাহিদুল,দলীয় ২১ রানের মাথায় ইমরুল কায়েসকে ৮ রানে ফিরিয়ে দেন তিনি।এরপর ইমরুলকে নিয়ে লড়াই করার চেষ্টা করলেও ২২ রান যুক্ত হতেই মোসাদ্দেকের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান জাকির।

এরপর আরিফুলের সাথে ৪০ রানের জুটি গড়ে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ২১ রান করে আরিফুল ফিরে যাওয়ার পরে শুভাগত হোম কে নিয়ে ৩৪ রানের জুটি গড়েন রিয়াদ।এরপর দুই রান যোগ হতেই কোন রান না করে শুভাগত হোম ফিরে যান কোন রান না করেই।পরে মোস্তাফিজের বলে ৫ রান করে ক্যাচ আউট হয়ে ফিরে যান মাশরাফি মোর্ত্তজা।

সাথে কাউকে না পেয়ে একাই দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন মাহমুদুল্লাহ রিয়াদ। ২ ছয় আর ৮ চারে ৪৮ বলে ৭০ রান করে দলকে লড়াই করার মতো সংগ্রহ পায় খুলনা। মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান করে খুলনা। ম্যাচ জয়ের জন্য ১৫৬ রানের টার্গেটে ব্যাট করবে লিটন সৌম্যরা।

চট্রগ্রামের পক্ষে দুটি করে উইকেট নেন নাহিদুল, ও। শরিফুল,একটি করে উইকেট নিয়েছেন মোসাদ্দেক ও মোস্তাফিজ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »