পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে কিউয়ীদের লিড-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইডেন পার্কে আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও স্বাগতিক নিউজিল্যান্ড। এই ম্যাচে সেইফার্টের অর্ধশতকের উপর ভর করে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।

টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। শুরুতে তাঁরা ৩৯ রানে ৫ উইকেট হারিয়ে বেশ বিপদে পড়ে। শেষে সাদাবের ৪২ রান আর ফাহিম আশরাফের  ৩১ রানে সুবাদে ১৫৩ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। নিউজিল্যান্ডের হয়ে জেকভ ডাফি সর্বোচ্চ ৪ উইকেট  নেন।

১৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তারা শুরুতে গাপটিলকে হারিয়ে চাপে পড়ে। তবে চাপ সামলে নেন সেইফার্ট। তিনি ৪৩ বলে ৫৭ রানের একটি ম্যাচ জয়ী ইনিংস খেলেন।  ৬ চার ও ১ ছক্কার সাহায্য তিনি এই রান করেন।

ফিলিপ ও চ্যাপম্যানও ভালো ভূমিকা রাখেন ২৩ ও ৩৪ রানের ইনিংস খেলে। পাকিস্তানের হয়ে  ৩ টি উইকেট নেন হ্যারিস রউফ ও ২ উইকেট নেন শাহিন আফ্রিদি। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন জেকভ ডাফি।

পাকিস্তানঃ

১৫৩/৯

সাদাব খান -৪২ রান (৩২ বল)

ডাফি -৪/৩৩

নিউজিল্যান্ডঃ ১৫৬-৫

সেইফার্ট -৫৭ রান (৪৩ বল)

হ্যারিস রউফন- ৩/২৯

নিউজক্রিকেট/আরআর

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »